শিরোনাম
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিবগঞ্জ শাহজালাল উপশহর উপ-পরিষদের সভাপতি মহিবুর রহমান এপল ভাই আর নেই খুলশী থানার এসআই নাসিমকে ঘিরে অভিযোগের বিস্তার ঝাউতলা-ডিজেল কলোনিতে বেড়ে ওঠা, ২০১২ সালে পুলিশে নিয়োগ; বায়েজিদে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, চান্দগাঁওয়ে বাবাকে আটকের পর এক লাখ টাকায় মুক্তির দাবি! দ্বিতীয় পর্ব মুমিনের যে বৈশিষ্ট্যগুলো থাকা জরুরি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী একটি সরকার ক্ষমতায় আসার পর জনগণের কল‍্যাণের জন্য কাজ করলে জনগণ পাশে থাকে খাদিমুল কুরআন পরিষদ সিলেটের ২৭ সদস্য বিশিষ্ট মজলিসে আমেলা (কার্যনির্বাহী পরিষদ) গঠিত সভাপতি আবুল হাসান ফয়সল, সাধারণ সম্পাদক আব্দুল মতিন নবীগঞ্জী কবিতার শিরোনাম আলহাজ্ব মহিউদ্দিন মার্কেট ও মসজিদ নির্মাণ বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ সোলায়মানের ইন্তেকাল রাজনৈতিক স্থিতিশীলতা ও সুস্থ চর্চাই এনে দিতে পারে কাঙ্ক্ষিত অগ্রগতি – ইলিয়াস হোসেন মাঝি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাহারা খাতুনে”র মৃত্যুতে শ্রীমঙ্গল আওয়ামীলীগ নেতার শোক প্রকাশ

Coder Boss / ৭৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০

Manual6 Ad Code
চুনারুঘাট প্রতিনিধিঃ-এক শোক বার্তায় ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোঃ উপরু মিয়া বলেন আজ আমরা একজন তৃনমুল পরিচ্ছন্ন রাজনীতিবিদ কে হারালাম।উনার মৃত্যুতে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন শেখ মোঃ উপরু মিয়া মহালদার। বৃহস্পতিবার (৯ জুলাই) থাইল্যান্ডের একটি হাসপাতালে বাংলাদেশ সময় গত রাত ১১-২৬ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন- উনার বয়স হয়েছিলো ৭৭ বছর। গত ২ জুন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুন জ্বর,অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় সাহারা খাতুন-কে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তার অবস্থার অবনতি হলে ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয় এরপর অবস্থার উন্নতি হলে তাকে গত ২২ জুন দুপুরে আইসিইউ থেকে এইচডিইউতে (হাইডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। পরে ২৬ জুন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়। এরপর তার অধিকতর উন্নত চিকিৎসার জন্য গত ৬ জুলাই চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ড নেয়া হয়। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে তিনি চিকিৎসা নেন। ১৯৪৩ সালের পহেলা মার্চ ঢাকার কুর্মিটোলায় জন্ম গ্রহণ করেন সাহারা খাতুন। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি,এবং বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন।
এছাড়াওতিনি আন্তর্জাতিক মহিলা আইনজীবী সমিতি ও আন্তর্জাতিক মহিলা জোটের সদস্য। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে একজন আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। সাহারা খাতুন ছাত্র জীবনেই রাজনীতি-তে যুক্ত হন।রাজনীতিরই এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেন তিনি আওয়ামী লীগের সীমানা পেরিয়ে পুরো দেশবাসীর আস্থার প্রতিক হয়ে ওঠেছিলেন, নিজ গুণে তিনি একধিকবার ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ছিলেন।উনার মৃত্যুতে দেশের তথা ঢাকাবাসীর এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল,মানুষ মরণশীল কিন্তু তার কর্ম অমর। উল্যেখ-তিনি বাংলাদেশ সরকারের প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী,এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন। আওয়ামী লীগের প্রিয় মানুষটি চির নির্দায় সায়িত হলেন চিরতরে। কিন্তু তার কর্ম তৎপরতা দুর্দিনে সাহস জাতিকে অম্লান করে রাখবে,আজীবন মানুষের হৃদয়ে বহমান থাকবে, উনি দেশ ও জাতির কল্যাণে বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক হিসাবে কাজ করে গেছেন। তার মৃত্যুতে শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code