শিরোনাম
ইতালিতে প্রবাসী দুই ভাইয়ের দ্বন্দ্বে ছোট ভাই নিহত পহেলা মে, শ্রমিক দিবস, এর মানে গরিবের দিবস, এখানে কোনদিন সফলতা আসেনি কোনো শ্রমিকের! ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে আধুনিক গেইট নির্মাণে ভিত্তিপ্রস্তর কবিতা- বন্যার কারণে পথের ভিখারি বেতন সাকুল্যে সামান্য, কিন্তু সম্পদ কোটির ওপরে: কে এই প্রভাবশালী পিয়ন? মতিঝিল আইডিয়াল স্কুলে গভর্নিং বডির নির্বাচন দাবিতে অভিভাবকদের স্মারকলিপি রাজনৈতিক বিশ্লেষক, প্রভাবশালী কলামিস্ট, রাষ্ট্রচিন্তক- অথই নূরুল আমিন লেখালেখি করেছেন ​বানারীপাড়ার চাখার ইউনিয়নে কেমন চেয়ারম্যান চায় সাধারণ মানুষ? বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ার আলতা ফায়জুল হক ব্রীজ যেন মরণ ফাঁদ।

Coder Boss / ৭২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

জাকির হোসেন, বরিশাল জেলা প্রতিনিধিঃ

বরিশালের বানারীপাড়ায় আলতা ফায়জুল হক ব্রিজ মরণ ফাঁদে পরিণত হয়েছে।গত এক বছর পূর্বে ওই ব্রিজের মাঝের অংশ ভেঙ্গে বড় আকারের গর্তের সৃষ্টি হয়। এছাড়া বালুর বলগেটের ধাক্কায় ব্রিজের নিচের লোহার ভিম ও এঙ্গেল ভেঙ্গে ব্রিজ দেবে ও কিছুটা হেলে পড়ে মৃত্যু ফাঁদে পরিণত হয়। বানারীপাড়া সদর ইউনিয়নের আলতা গ্রামে অবস্থিত এ ব্রীজটির বিষয়ে জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান জলিল ঘরামীর উদ্যোগ ও কিছুটা হলেও অগ্রগতি হতো বলে এলাকাবাসী ধারনা করেন। কিন্তু তাদের দায়িত্ব নেই বলেই হয়তো তারা এদিকে কোন দৃষ্টিপাত করেনি। বরিশালের বানারীপাড়া উপজেলার রায়েরহাট ও পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার কুড়িয়ানা সড়কের আলতা গ্রামে ফায়জুল হক ব্রিজটি ১৯৯৮-৯৯ অর্থ বছরে নির্মাণ করা হয়। শের-ই বাংলার একমাত্র তনয় তৎকালীণ আওয়ামী লীগ সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী এবং বানারীপাড়া-স্বরূপকাঠি আসনের সংসদ সদস্য একে ফায়জুল হক দু’উপজেলার মধ্যে সেতুবন্ধন তৈরী করার জন্য ওই ব্রিজটি নির্মাণ করায় স্থানীয়রা তার নামে এর নামকরণ করেন। এদিকে গত এক বছর পূর্ব থেকে ব্রিজটি মরণ পাঁদে পরিনত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ নিয়ে কোন মাথা ব্যথা নেই। স্থানীয়রা ব্রিজের ভাঙ্গা অংশে স্টিলের পাত দিয়ে জোড়াতালি দেওয়ার চেষ্টা করেন। সাম্প্রতিক সময়ে ব্রিজের মাঝে আরও একাধিক গর্তের সৃষ্টি হওয়ার পাশাপাশি রেলিং খসে খসে পড়ছে। দিন-রাত ক্ষতিগ্রস্থ ওই ব্রিজের ওপর দিয়ে মৃত্যু ঝুঁকি নিয়ে বিভিন্ন যান বাহন ও মানুষ চলাচল করছে। যেকোন সময় ব্রিজটি খালে ভেঙ্গে পড়ে মর্মান্তিক ট্র্যাজেডি ঘটতে পারে। ফলে এলাকাবাসী দূর্ঘটনা এড়াতে অনতিবিলম্ভে ব্রিজটি ভেঙ্গে নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক বলেন ঝুঁকিপূর্ণ ওই ব্রিজটি ভেঙ্গে সেখানে নতুন ব্রিজ নির্মাণের জন্য ইতোমধ্যে এলজিইডি মন্ত্রনালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

জাকির হোসেন,
( বরিশাল প্রতিনিধি॥
তারিখ.১২-৭-২০২০

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code