শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানিয়াচং‌ উপজেলায় আইন শৃঙ্খলার অবনতি হয়েছে …এম‌পি ম‌জিদ খান।

Coder Boss / ৭৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২০

Manual7 Ad Code

দি‌লোয়ার হোসাইন, বা‌নিয়াচং প্র‌তি‌নি‌ধিঃ

Manual6 Ad Code

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় চরমভাবে জুয়া ও মাদক সেবন, মাদক উৎপাদন ও বিক্রয় বৃদ্ধি পাওয়ায় স্থানীয় সংসদ সদস্য,উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানগন ক্ষোভ প্রকাশ করেছেন।
বানিয়াচং উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বানিয়াচং থানায় কর্মরত বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন ফাড়ির ইনচার্যদের বিরুদ্ধে এ সময় অভিযোগ করা হয়।
গতকাল ১৩জুলাই সোমবার সকাল ১১টায় বানিয়াচং উপজেলা আইন শৃঙ্খলা কমিঠির সভা অনুষ্টিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা‘র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আইন শৃঙ্খলা কমিঠির উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য,সংসদীয় স্থায়ী কমিঠির (বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত সম্পর্কিত)সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।
সংসদ সদস্য বক্তব্য প্রদানকালে ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত দশ বছরের মধ্যে বর্তমান সময়ে বানিয়াচং উপজেলার আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে।এটা বরদাশত করা হবেনা।
মার্কুলী পুলিশ ফাড়ি,খাগাউড়া পুলিশ ফাড়ি,সুজাতপুর পুলিশ ফাড়ি ও বিথংগল পুলিশ ফাড়ির ইনচার্যগন বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে জুয়া,মাদক ব্যাবসা উচ্ছেদ না করে নীরব ভূমিকা পালন করছে বলেও তিনি তার বক্তব্যে অভিযোগ তুলেছেন।
উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী এসআই ধ্রুবেশ চক্রবর্তী‘র বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন।
এ সময় উপজেলার ১৫টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগন তাদের বক্তব্যে জানান, বিথঙ্গল গ্রামের জনৈক বাবুল মিয়া ও তার ভাই উসমান মিয়াকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। তাদের অপরাধ হলো তাদের বাপ-চাচা চারজন যুদ্ধাপরাধ মামলার আসামী মধু মিয়ার বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন। আর এই অপরাধে যুদ্ধাপরাধী মধু মিয়া তালুকদারের লোকজনের ইন্ধনে ফাড়ির ইনচার্য তাদের বিরুদ্ধে সাজানো মামলা দিচ্ছেন।

Manual2 Ad Code

এছাড়া খাগাউড়া পুলিশ ফাড়ির ইনচার্য লিটন দাসের বিরুদ্ধে জুয়ার বোর্ড বসানোর অভিযোগ তোলা হয়েছে।
মাকুর্লী পুলিশ ফাড়ির ইনচার্য মাদক ব্যাবসায়ীকে ধরে ধরে বিনা মামলায় ছেড়ে দেওয়ার অভিযোগ তোলা হয়।
গ্রাম্য দাঙ্গায় পুলিশের দায়ের করা মামলায় নিরীহ নিরপরাধ লোকজনকে আসামী করার অভিযোগও তোলা হয়েছে।
সভায় আরো বক্তব্য রাখেন বানিয়াচং থানা ইনচার্য এমরান হোসেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক তজিম্মুল হক চৌধুরী,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন ও হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ,

ওয়ারিশ উদ্দিন খান,হাবিবুর রহমান,রেখাছ মিয়া,লুৎফুর রহমান,এরশাদ আলী,হাবিবুর রহমান,শাহ শওকত আরেফীন সেলিম,আনোয়ার হোসেন,জয়কুমার দাশ,আহাদ মিয়া,আব্দুল কুদ্দুস শামীম,শামছুল হক,মোতাহের হোসেন,ফজলুর রহমান প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি ইউএইচও আবুল হাদী মোঃ শাহপরান,প্রকল্প কর্মকর্তা মলয় দাস,খাদ্য কর্মকর্তা খবির উদ্দিন,মৎস্য কর্মকর্তা মোঃ আলম, অধ্যক্ষ স্বপন দাস, পল্লী বিদ্যুতের ডিজিএম ইসমত কামাল,কাজল চ্যাটার্জী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code