শিরোনাম
বানারীপাড়ায়  তালাপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে দারুল আরকাম মডেল মাদরাসার শিক্ষা প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার স্মরণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে পৌরসভার উদ্যোগে ডেঙ্গু নিধন অভিযান ও গ্যাস স্প্রে কার্যক্রম উদ্বোধন আল্লামা ইকবাল পিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন শ্রীমঙ্গলের কৃতীসন্তান আবেদ আহমেদ পশ্চিম ঠাকুরের মাটিতে শোকের ছায়া, না ফেরার দেশে নুর মিয়া আমি আ. লীগের প্রথা বিরোধী লেখক , বিশেষ করে দলীয় সিদ্ধান্ত গুলো সবই ভুল,যাকে বলে জনবিরোধী না ফেরার দেশে চলে গেলেন পশ্চিম ঠাকুরের মাটির প্রবীণ মুরব্বি হাজী আব্দুল ওয়াহিদ চৌধুরী মক্কায় মসজিদের পবিত্রতা লঙ্ঘনের অপরাধে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর সুহাস সমর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কমলগঞ্জে বস্ত্র বিতরণ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ঝুঁকি নিয়ে যাত্রীদের হাওর পারাপার, ঘটছে নৌ দুর্ঘটনা

Coder Boss / ৩৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
প্রতিকী ছবি

Manual3 Ad Code

তাহিরপুর :: সুনামগঞ্জের তাহিরপুরে হাওর এলাকার মানুষের বর্ষা মৌসুমে চলাচলের একমাত্র ভরসা ইঞ্জিন চালিত ট্রলার ও কাঠের ছোট নৌকা। জীবনের ঝুঁকি নিয়ে নদী ও হাওর পারাপার হলেও যাত্রীদের নিরাপত্তায় নেই কোন ব্যবস্থা। প্রতি বছরই নৌকায় অতিরিক্ত মালামাল, নৌকায় অদক্ষ চালক, অসতর্কতা, অতিরিক্ত যাত্রী বোঝাই ও ঝুঁকিপূর্ন ইঞ্জিন চালিত ট্রলারে যাতায়াতের কারণে হাওর ও নদীতে ঘটছে নৌ দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণ ট্রলার ও নৌকা নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের নেই কোন তদারকি। যাত্রীদের নেই কোন লাইফ জ্যাকেট বা সুরক্ষা সামগ্রী। সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলাটি ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে ৫টি ইউনিয়নের মানুষের বসবাস দূর্গম হাওর এলাকায়। বর্ষা মৌসুমে ইউনিয়ন গুলো থেকে উপজেলা সদরে সঙ্গে নেই কোন সড়ক যোগাযোগ ব্যবস্থা। এ উপজেলায় বাদাঘাট, বালিয়াঘাট, তাহিরপুর সদর, শ্রীপুর, কাউকান্দি, লামাগাও, সহ বেশ কয়েকটি ছোট বড় বাজার রয়েছে।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

আর এসব বাজারে হাওর পাড়ের শতাধিক গ্রামের মানুষের যাতায়তের অন্যতম মাধ্যম ট্রলার ও নৌকা। হাওর পাড়ের মানুষ প্রতিদিন জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে কোন রকম যাত্রী সুরক্ষা ছাড়াই ট্রলার ও নৌকায় করে তারা এক স্থান থেকে অন্যস্থানে যাচ্ছেন। এছাড়া ধান, চাল, মাছ, শিক্ষা ও চিকিৎসার জন্য হাওরপাড়ের মানুষ প্রতিদিন ট্রলার ও নৌকায় করে উপজেলা সদর সহ বিভিন্ন বাজারে যাতায়াত করছেন। ফলে মাটিয়ান, শনি, টাঙ্গুয়া, যাদুকাটা, বৌলাই, রক্তি, পাটলাই সহ ছোট বড় হাওর-নদী পাড়ি দিতে গিয়ে প্রায় সময়েই নৌক দুর্ঘটনায় প্রাণ হানির ঘটনা ঘটছে। সম্প্রতি পাটলাই নদী ও চুনখলা হাওরে নৌকা ডুবির ঘটনায় তেল বিক্রেতা স্বপন মিয়া ও চা বিক্রেতা তৌফিক মিয়ার মৃত্যুর ঘটনাও ঘটেছে। অতিরিক্ত যাত্রী বুঝাই, ঝুঁকিপূর্ণ নৌকা আর লাইফ জ্যাকেট ছাড়াই যাত্রীরা পারাপার হচ্ছেন। এসবে দেখবালে স্থানীয় প্রশাসনের নেই পর্যাপ্ত নজরদারি। সুজন ও ইসলাম উদ্দিন নামে দুই যাত্রী বলেন, হাওর এলাকায় যাতায়াতের একমাত্র ভরসা নৌকা ও ইঞ্জিন চালিত ট্রলার। বর্ষায় হাওরে যখন উত্তাল ঢেউ থাকে তখন সমস্যা আরও তীব্র হয়।

Manual7 Ad Code

 

তবুও জীবনের ঝুঁকি নিয়ে আমাদের যাতায়াত করতে হয়। শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম বলেন, ঝুঁকিপূর্ণ হাওর ও নদী এলাকায় সরকারি নৌ-যান চলাচলের মাধ্যমে দুর্ঘটনা এড়াতে তদারকি বাড়ানোর দরকার। তিনি বলেন, হাওর এলাকায় নৌকা ডুবির ঘটনা এড়াতে নিজেদের সতর্কতার পাশাপাশি স্থানীয় প্রশাসনের ভূমিকা এখানে খুব বেশী প্রয়োজন। তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, হাওর এলাকায় পুলিশের নজরধারি আছে। তবুও পুলিশের পাশাপশি যাত্রীদের সতর্ক থাকা উচিত। ঝুঁকিপূর্ণ নৌকা ও অতিরিক্ত যাত্রী নিয়ে হাওর ও নদী যাতায়াত না করতে সবার প্রতি তিনি আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code