শিরোনাম
জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব! দুধরচকী ছাহেব জাতি গঠনে জাতি উন্নয়নে জনগণের স্বপ্ন বাস্তবায়নে দেশের কোনো সরকারের পক্ষ থেকেই পদক্ষেপ নেই চিকনাগুলে চেয়ারম্যান পদে নতুন মুখ শেখ রাদেক আহমেদ, শুক্রবার থেকে প্রচারণা ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ নেত্রকোনা জেলা প্রেসক্লাবে ফুলের তোড়া দিয়ে বরণ, সম্মাননায় আপ্লুত চারণ কবি মুকলেছ উদ্দিন কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন দৌড়ে সরব সারওয়ার হোসেন লিটন, তাড়াইলে নেতা-কর্মীদের বিশাল শোডাউন ঢাকাস্থ দাউদকান্দি ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয় শিক্ষাখাতে বৈষম্য চাই না, শিক্ষক- শিক্ষার্থীর হয়রানি চাই না, সকল প্রতিষ্ঠান সরকারিও বাণিজ্য বন্ধ চাই সিলেটে শাহ আরফিন টিলা পাথর লুটের নিয়ন্ত্রণে পালাবদল কবিতার শিরোনাম: যদি চাঁদের মত বড় হয় জোসনা ছড়াতে পার জনতার তরে।
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বন্যায় সবজি চাষ নষ্ট হওয়াতে চিন্তায় চাষি জামাল উদ্দিন

Coder Boss / ৩৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০

Manual3 Ad Code

জকিগঞ্জঃ

সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সুরমা নদীর ধারে সবজি চাষ করেন জামাল উদ্দিন।

Manual4 Ad Code

শাহগলী বাজার সহ পার্শ্ববর্তী বাজারে জামাল উদ্দিনের সবজি সুপ্রসিদ্ধি।

ছোট কাল থেকেই নয় সন্তানের পিতা জামাল উদ্দিন সবজি চাষ করে পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন।
তার সাথে বারোজন শ্রমিক সবসময় থাকেন,যাদের পরিবার জামাল উদ্দিনের সবজি চাষের ওপর নির্ভরশীল।

প্রতিবছরের ন্যায় এবারও সবজি চাষ করেন জামাল উদ্দিন।
কিন্তু বন্যায় সবজি চাষ নষ্ট করায় প্রায় চার লক্ষ টাকার ক্ষতির মুখে পড়ায় জামাল উদ্দিনের চিন্তার শেষ নেই।

Manual5 Ad Code

কিভাবে সন্তানদের নিয়ে দিন কাটাবেন আবার যারা তার চাষের ওপর নির্ভর করে বারোজন শ্রমিক তাদের পরিবারের অবস্থা কি হবে এই চিন্তায় রাতে ঘুম আসছেনা।

Manual2 Ad Code

জামাল উদ্দিন বলেন,পরিচিতদের পরামর্শে জকিগঞ্জ উপজেলা কৃষি অফিসারের সাথে যোগাযোগ করেন।
একদিন কৃষি অফিসার সবজি চাষের স্থান পরিদর্শন করে একটি প্রত্যয়ন পত্র দেন, যাহাতে জামাল উদ্দিন সহজভাবে ব্যাংক থেকে টাকা আনতে পারেন।

জামাল উদ্দিন যখন ব্যাংকে যান তখন ব্যাংক কর্মকর্তা বলেন,টাকা নিতে হলে জমির কাগজ লাগবে।
জামাল উদ্দিন বলেন,আমি অন্যের জায়গা চাষ করি,জমির মালিক আমি নয়।

জমির মালিককে আমার ক্ষতির কথা বলে ব্যাংক থেকে টাকা আনতে জমির কাগজ এর কথা বললে,জমির মালিক বলেন এবার চাষ করে আমার জমি ফেরত দিয়ে দিবে।

তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন শুনেছি,সহজ সর্তে কৃষকদের টাকা দেওয়ার জন্য।
এখন যদি টাকা আনতে জমির কাগজ লাগে তাহলে কৃষকরা কাগজ দিবে কিভাবে।
বেশিরভাগ চাষি অন্যের জমি চাষ করে।

জামাল উদ্দিন মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের কাছে আকুল আবেদন করেন তার নয়জন সন্তান ও সাথে থাকা বারোজন শ্রমিকদের পরিবারের দিকে চেয়ে সহজ ভাবে সরকারি সহযোগিতা যেন দেওয়া হয়।

এসময় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন শাহ মোঃ ফয়ছল চৌধুরী কল্যান ট্রাস্টের সচিব ডাঃ মোঃ সাদিক আহমদ তাপাদার ও ৬নং ওয়ার্ড আওয়ামীলিগের সভাপতি কামরুল ইসলাম।

চাষি জামাল উদ্দিনের সাক্ষাৎকার গ্রহন করেন শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান এবং সহযোগিতায় ছিলেন আব্দুস সামাদ।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code