শিরোনাম
মৌলভীবাজারে গণঅধিকার পরিষদ নেতা জুবায়েরের পদত্যাগ মৌলভীবাজারে শাহ মোস্তফা একাডেমির অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারে ইভটিজিং জেরে শিক্ষার্থী মীম আক্তার এর আত্নহত্যার বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চুক্তি ভিত্তিক সরকার অর্থের বিনিময়ে নিয়োগ – প্রমোশন, ইষ্ট ইন্ডিয়া কোম্পানির আদলে হয় বাজেট জকিগঞ্জে তালামীযের সম্মেলনে যেতে আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মৌলভীবাজারে ভুয়া এএসপি পরিচয়ে গ্রেফতার ১জন বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয় মৌলভীবাজার কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা কমলগঞ্জ শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিশু ধর্ষণের ভয়াবহ চিত্র: বিবেককে জাগ্রত করার সময় এখনই
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরা তালায় জমি কেন্দ্র করে নিহত এক জন।

Coder Boss / ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

Manual8 Ad Code

তালা সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা তালায় জমিজমা সংঘর্ষে নিহত (১) জন মারা গেছেন। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার (৪ আগষ্ট) দুপুর ২ টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এদিকে সংঘর্ষের ঘটনায় তালা থানায় পৃথক দুইটি মামলা করা হয়েছে।

Manual6 Ad Code

আতিয়ার পক্ষের মামলা নং ১, তারিখ ৩/৮/২০ এবং জাকির পক্ষের মামলা নং ২, তারিখ ৪/৮/২০ ইং। স্থানীয় গ্রামবাসি জানান, তালা উপজেলার নেহালপুর গ্রামের আতিয়ার রহমানের সাথে ২৭ শতক জমি নিয়ে প্রতিবেশি জাকির শেখ’র দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে রবিবার (২ আগষ্ট) সকালে বিরোধীয় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের আট জন আহত হয়। আহতদের প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু আহতদের মধ্যে রইজ ফকিরের অবস্থা আশংক্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

Manual8 Ad Code

সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৪ আগষ্ট) দুপুর ২ টার দিকে তার মৃত্যু হয়। নিহত রইজের স্ত্রী রুবিনা বেগম জানান, তাদের আত্মীয় জাকিরের বাড়িতে বেড়াতে গিয়েছিলো রইজ ফকির। সেখানে জমি নিয়ে বিরোধে আতিয়ারের ভাড়াটিয়া সন্ত্রাসীরা তার স্বামী রইজের মাথায় আঘাত করে। এতে রইজ মারাত্বক আহত হয়ে আজ (মঙ্গলবার) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারাগেছে। তিনি আক্ষেপ করে বলেন,‘আমার মরা ছাড়া কোনো পথ নাই। অল্প বয়সে স্বামী হারালাম।

দুইটা বাচ্চা নিয়ে এখন কোথায় যাবো, কি করবো। আতিয়ারের ভাড়াটিয়া সন্ত্রাসীরা আমার স্বামীরে পিটিয়ে হত্যা করেছে। আল্লাহ ওদের বিচার করবে।’ জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু জানান, বিষয়টি নিয়ে আগামী শনিবার ইউনিয়ন পরিষদে দুই পক্ষের মধ্যে মিমাংশার জন্য দিন ধার্য ছিল। এরমধ্যে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রইজ ফকির (মঙ্গলবার) মারা গেছেন। তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, মারা যাওয়ার বিষয়টি শুনেছি। বিষয়টি নিয়ে দুই পক্ষের মারামারির ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code