শিরোনাম
সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে সফল করতে প্রস্তুতি সভা মিরপুরের মাজার রোড এলাকায় হোটেল ব্যবসার আড়ালে জমজমাট অসামাজিক কার্যকলাপ: স্থানীয়রা অতিষ্ঠ চিকিৎসার নামে প্রতারণা: জনস্বাস্থ্যের ওপর এক নীরব ঘাতক বানারীপাড়ায় উপজেলা প্রতিবন্ধী সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত, কোডেক-সিবিএম প্রকল্পের অগ্রগতি উপস্থাপন মৌলভীবাজারে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত জগন্নাথপুরে প্রশাসনের হস্তক্ষেপে অবরুদ্ধ অবস্থার অবসান: বাঁশের বেড়া অপসারণ আশুরার গুরুত্ব ও তাৎপর্য! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শাহপরাণে যৌথ অভিযানে ৯ জনকে জরিমানা ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূত এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজারের নবাগত ডিসির বড়লেখায় দিনব্যাপী সফল কর্মসূচী পালন

Coder Boss / ৩৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২০

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

এম. এম আতিকুর রহমান

মৌলভীবাজার জেলার নব যোগদানকৃত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান আজ প্রথমবারের মত জেলার সবচেয়ে দূরবর্তী উপজেলা বড়লেখা পরিদর্শন করেন। সারাদিনব্যাপি জেলা প্রশাসক মহোদয় বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করেন। কর্মসূচীর মধ্যে উল্লেখযোগ্য হল-

Manual2 Ad Code

উপজেলা প্রশাসন,বড়লেখা কর্তৃক আয়োজিত বড়লেখা উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এর সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ।মৌলভীবাজারের নবাগত ডিসির বড়লেখায় দিনব্যাপী সফল কর্মসূচী পালন

Manual1 Ad Code

উপজেলা পরিষদ, বড়লেখার বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে ২০ জন দুস্থ ও দরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ, বড়লেখার চেয়ারম্যান সোয়েব আহমেদ।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক। এসময় তিনি অফিসের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।মৌলভীবাজারের নবাগত ডিসির বড়লেখায় দিনব্যাপী সফল কর্মসূচী পালন

মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য বিশেষ সহায়তা কর্মসূচির আওতায় সোনাই রবিলাল দাসের জন্য উপজেলা প্রশাসন, বড়লেখা কর্তৃক নির্মিত সেমিপাকা ঘরের উদ্বোধন করেন জেলা প্রশাসক, মৌলভীবাজার মীর নাহিদ আহসান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জেষ্ঠ পুত্র শহিদ শেখ কামালের ৭১ তম জন্মদিন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বড়লেখা উপজেলায় উপজেলা প্রশাসন, বড়লেখা ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয় কর্তৃক আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক মৌলভীবাজার মীর নাহিদ আহসান।

উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সফরকে সাফল্যমন্ডিত করতে নিরন্তর প্রয়াস চালিয়েছেন। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মহোদয় সার্বিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে সকলকে ধন্যবাদ জানান।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code