শিরোনাম
কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

একটি চরম বাস্তবিক কাহিনী

Coder Boss / ৭৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২০

Manual4 Ad Code

সিলেট ডেস্ক

 

ইউরোপিয়ান দেশের একটি রেস্তোরাঁর ক্যাশ কাউন্টারে একজন ভদ্রমহিলা এসে ৫টি কফি অর্ডার করলেন, বিল মেটালেন এবং সেখান থেকে একটি কফি সাসপেনশন হিসেবে রেখে বাকি চার কাপ কফি নিয়ে চলে গেলেন ।

Manual3 Ad Code

কিছুক্ষণ পর, একজন ভদ্রলোক এসে ৪টি লাঞ্চ প্যাক অর্ডার করলেন, বিল মেটালেন কিন্তু নিয়ে গেলেন দুটো লাঞ্চ প্যাক আর দুই প্যাকেট রেখে গেলেন সাসপেনশন হিসেবে!

কিছুক্ষণ পর আরেকজন এসে ১০টা কফি অর্ডার করলেন , দশটার দাম মেটালেন কিন্তু নিয়ে গেলেন মাত্র ৪টি, ছয়টি সাসপেনশন!

এভাবেই চলতে থাকলো! এর মধ্যে একজন জীর্ণ শীর্ণ বৃদ্ধ লোক এসে কাউন্টারে জিজ্ঞেস করলেন, সাসপেনশনে কফি আছে?

Manual7 Ad Code

কাউন্টার থেকে জানালো , অবশ্যই আছে এবং সসম্মানে উনাকে এক কাপ গরম কফি দেওয়া হোলো! তিনি বিনে পয়সায় কফি পান ক’রে চলে গেলেন! কিছুক্ষণ পর এক ভদ্রলোক ভিতরে এসে জানতে চাইলেন, আজ কি সাসপেনশনে লাঞ্চ আছে ? কাউন্টার থেকে যথারীতি সম্মতি জানিয়ে , তাকে গরম খাবারের একটি পার্সেল আর এক বোতল পানি দেওয়া হলো ।

এই ঘটনা সারাদিন চলতে থাকলো । কিছু মানুষ কষ্টের উপার্জন থেকে কিছু অজানা মানুষের খাওয়ার জন্যে পেমেন্ট করছেন । আর কিছু গরীব , দুঃস্থ মানুষ বিনা পেমেন্টে নিশ্চিন্তে খেয়ে যাচ্ছেন! দাতা এবং গ্রহিতা কেউই জানে না কারো পরিচয় । প্রয়োজন নেই পরিচয় জানার , প্রয়োজন নেই নিজের নাম জাহির করার , কিন্ত প্রয়োজন আছে কিছু অভুক্ত মানুষের মুখে অন্ন তুলে দেবার এবং সেটা একেবারেই গোপনে ।

মানবিকতার এই চরম শিখরে পৌঁছনো দেশটির নাম নরওয়ে । এবং নরওয়ের দেখাদেখি এই পরম্পরা ছড়িয়ে পড়ছে , ইউরোপের অন্যান্য দেশেও! জয় হোক মানবতার, জয় হোক মানুষের!

Manual5 Ad Code

এই মানবতা সর্বপ্রথম চালু করেছিলেন হযরত উসমান ইবন আফফান রাঃ ।

(সংগৃহীত)

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code