শিরোনাম
*কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

খেলাফত মজলিস নেতা দিলওয়ার হোসাইনের অর্থায়নে বালাগঞ্জের অস্বচ্ছল পরিবারকে ঘর উপহার

Coder Boss / ৭৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

Manual5 Ad Code

 

রাজা মিয়া বিশেষ প্রতিনিধি:

Manual2 Ad Code

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী, খেলাফত মজলিস সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেটের বিশিষ্ট আবাসন ব্যবসায়ী, সমাজকর্মী মাওলানা দিলওয়ার হোসাইনের ব্যক্তিগত অর্থায়নে বালাগঞ্জ উপজেলার একটি গৃহহীন, অস্বচ্ছল পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের মশাহিদ আলীকে প্রায় ৮০হাজার টাকা ব্যয়ে একটি টিনসেট ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।

Manual3 Ad Code

এদিকে টিনসেট ঘরের নির্মাণ কাজ শেষে শুক্রবার (১৪ আগস্ট) বিকালে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার শিক্ষা ও সাহিত্য সম্পাদক, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কাশেম অফিক, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির লায়েক, দেওয়ান বাজার ইউনিয়ন সভাপতি মাওলানা আসাদুজ্জামান, সহ সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম,অর্থ সম্পাদক মাওলানা সামছুল ইসলাম, উপজেলার নির্বাহী সদস্য মাওলানা আব্দুল মুইজ মাজু।

Manual5 Ad Code

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু, এলাকার বিশিষ্ট মুরুব্বি মাষ্টার লিয়াকত আলী, জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার শিক্ষক মাওলানা আনোয়ার হোসাইন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code