শিরোনাম
সাইবার বুলিংয়ের শিকার ডা.. সিনথিয়া:মানসিক চাপ সামলে দিচ্ছেন চিকিৎসাসেবা সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে ২৭ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ টাকা ফেরত না দিয়ে অপহরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ জামালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ‎প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জনগণের ভোটে নির্বাচিত সরকার, কাজের কাজ না করে, বিভিন্ন নাটক সাজিয়ে পার করছে সময় দখল হওয়া খেলার মাঠ দ্রুত অবমুক্ত করা হবে শ্রীমঙ্গলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সিলেটে অপহরণ-ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন, জড়িতদের গ্রেপ্তার চান সুমন ইউকে ওয়ার্ক পারমিট ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, ‘লিগ্যাল এজ সলিউশন’-এর বিরুদ্ধে থানায় অভিযোগ মানুষের স্বভাব পরিবর্তন অসম্ভব নয়: হাফিজ মাছুম আহমদ দুধরচকী ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার তিনদিন পর কিশোরীর মর্মান্তিক মৃত্যু গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদের মিষ্টিমুখ, এ কার্যক্রম থেকে বাদ মুলধারার সাংবাদিকরা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন

সত্যজিৎ দাস / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি:

মৌলভীবাজার শ্রী শ্রী নতুন কালীবাড়ির ২০২৬ সালের দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আংশিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) নতুন কালীবাড়ির কার্যকরী কমিটির উদ্যোগে আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

কার্যকরী কমিটির সভাপতি অ্যাডভোকেট বাবু সুনিল কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাবু স্বাগত কিশোর দাস চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবু প্রদীপ দাস,বাবু গৌতম দাস, বাবু বিশ্বজিৎ দত্ত,বাবু রাজ সরকারসহ কার্যকরী কমিটির সদস্যরা।

সভায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু,সুন্দর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে শ্রী শ্রী নতুন কালীবাড়ি দুর্গাপূজা উদযাপন কমিটির আংশিক কমিটি ঘোষণা করা হয়।

Manual7 Ad Code

কমিটিতে গৌতম দাসকে সভাপতি এবং অ্যাডভোকেট জগদীশ দাশকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নকুল পাল,বিশ্বজিৎ দত্ত ও সন্তোষ আচার্য। সহসাধারণ সম্পাদক করা হয়েছে অর্ধেন্দু দাস ও দিগন্ত ভট্টাচার্য্যকে।

Manual3 Ad Code

সাংগঠনিক সম্পাদক স্বরুপানন্দ রায় স্বরুপ,অর্থ সম্পাদক তপন পাল এবং সাংস্কৃতিক সম্পাদক আশিষ দাশ। মহিলা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনি রায়,অর্পিতা কর,সৃষ্টি সেন ও জবা সেন।

Manual7 Ad Code

সভায় বাবু স্বাগত কিশোর দাস চৌধুরী বলেন,নতুন কালীবাড়ির দুর্গাপূজা মৌলভীবাজারের অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় আয়োজন। পূজাকে আরও সুন্দর,সুশৃঙ্খল ও উৎসবমুখর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখার পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

Manual8 Ad Code

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জগদীশ দাশ বলেন,নতুন কালীবাড়ির দুর্গাপূজা শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়,এটি সম্প্রীতি ও সৌহার্দ্যেরও উৎসব। সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে এবারের পূজা সুন্দরভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে। তিনি পূজা উদযাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সিলেট নিউজ২৪/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code