শিরোনাম
জৈন্তাপুরে ব্যবসায়ীর ওপর হামলা, টাকা-মোবাইল-মোটরসাইকেল নেওয়ার অভিযোগ SSC দাখিল পরীক্ষায় গোল্ডেন A+ অর্জন মাহারা বিন বাছিত পাঁচগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে আলমগীর হোসেন প্রধান কে চান এলাকাবাসী স্রোতের মোহে এনসিপি এখনো দেশের সাধারণ জনগণ জানেন না, তারা যে সবাই কঠিন বিপ্লবী তৃণমূলের উন্নয়নে প্রবাসী যোশেফ যশো শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণায় উত্তাল জৈন্তাপুর, মাঠে নেতাকর্মীরা মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে পাসের হার ৭৪.৫১ শতাংশ শিক্ষার মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা, ২০২৭ সালের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দিয়ে কার্যক্রম শুরু লালমোহনে প্রবাসী মায়ের ২২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে পুলিশের  তদন্ত প্রতিবেদন দাখিল। এখন জায়গা দখলেরও চেষ্টার অভিযোগ মৌলভীবাজারে এসএসসি:সাফল্যের আড়ালে বড় ঘাটতি খঞ্জনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিধন সূত্রধরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের একটি গর্ব-প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি)

Coder Boss / ৭৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

Manual1 Ad Code

যশোর জেলা প্রতিনিধি:

Manual8 Ad Code

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের গর্ব। তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল এ কথা দেশের প্রতিটি বিবেকবাণ নাগরিক স্বীকার করে। অথচ ১৯৭৫ সালের ১৫ দেশের কিছু বিপদগামী কুলাংগারের হাতে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করেছিল। তাইতো আগষ্ট মাস এলেই বঙ্গবন্ধুর কথা খুব বেশি মনে পড়ে। স্বাধীনতা উত্তর বঙ্গবন্ধু স্বল্প সময়ে দেশব্যাপি যে উন্নয়নের ছোয়া দেখিয়েছিলেন-তারই সুযোগ্য উত্তরসূরী হিসেবে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নয়নের সাথে-সাথে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে গ্রামীণ জনপদ, ব্রীজ, কালভার্ট নির্মাণে ব্যাপক কাজ করে যাচ্ছেন। সুতরাং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের অংশ হিসেবে আজ এই সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হলো।

Manual5 Ad Code

মণিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে স্থানীয় হাজিরহাট বাজারে জাতির জনকের জন্ম শতবর্ষ ও শোকের শ্রদ্ধাঞ্জলী উপলক্ষে আলোচনাসভা এবং হাজিরহাট বাজার-সুন্দলী ইউপি-ভায়া কুচলিয়া বটতলা সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এলজিআরডি মন্ত্রনালয়ের মাননীয় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি)।

Manual6 Ad Code

শুক্রবার বিকেলে ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ও শিক্ষাবিদ কালিপদ বকসীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি আরও বলেন, বাঙ্গালী জাতি হিসেবে আমরা গর্ব করতে পারি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ শাসক হিসেবে দেশ পরিচালনায় বিশ্বের মধ্যে একটি বিশেষ স্থান অধিকার করতে সক্ষম হয়েছে। এটা এখন বিশ্ব স্বীকৃত। জননেত্রীর এ অসামান্য সাফল্যকে দলীয় মতের উর্ধে থেকে দলবাজী না করে দেশের সকল নাগরীকের স্বীকার করা উচিৎ।

Manual1 Ad Code

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির লিটনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, যশোর জেলা নির্বাহী প্রকৌশলী মির্জা ইফতেখার জামান, মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়েদ জাকির হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানা অফিসার ইনর্চাজ রফিকুল ইসলাম, আওয়ামীলীগনেতা ইঞ্জি: আলমগীর হোসেন আলম, বাবলুর রহমানসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

(রাকিবুল হাসান সুমন)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code