শিরোনাম
রাজনৈতিক বিশ্লেষক, প্রভাবশালী কলামিস্ট, রাষ্ট্রচিন্তক- অথই নূরুল আমিন লেখালেখি করেছেন ​বানারীপাড়ার চাখার ইউনিয়নে কেমন চেয়ারম্যান চায় সাধারণ মানুষ? বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, চালক গ্রেপ্তার রাজধানীর তুরাগ থানায় দায়ের করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাশ্বত দত্তর বিরুদ্ধে অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ সু-সন্তান নির্মানে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ! দেশের জেলা-উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: প্রেক্ষিত ঝিনাইদহ জেলা ​বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের সন্ধ্যা নদীতে নোঙর করা ড্রেজার ও বলগেট জাহাজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বড়লেখায় জাতীয় শোক দিবসে নানান কর্মসূচী পালন

Coder Boss / ৩৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০

Manual1 Ad Code

এম. এম আতিকুর রহমান ঃ

Manual5 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী নানান কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

Manual7 Ad Code

আজ ১৫ আগস্ট দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন সকাল দশটায় উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর সরদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল আলম খান, কৃষি কর্মকর্তা দেবল সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ­ খান, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও যুব ঋণ বিতরণ, বৃক্ষ রোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।
এদিকে
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাদ জুহর বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জাফরী ও মুড়াউল হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা শফিক লুকুস।

এছাড়াও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূচির মাধ্য দিয়ে দিবসটি পালন করেছে।
সভা সমুহে ১৫ আগস্টে বঙ্গবন্ধু সহ শাহাদাত বরণকারীদের রুহের মাগফেরাত এবং পরিবেশ মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিনের আশু সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code