শিরোনাম
পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্রাসী শাহেদ ও শামীম জীবন সংকেত নাট্যগোষ্ঠীর নতুন দ্বিবার্ষিক কমিটি অনুমোদন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সমাজকর্মী ও যুব সংগঠক এটিএম নাসির শ্রীমঙ্গলে ঈদুল আজহায় শান্তি-সম্প্রীতির আহ্বান ওসি মুন্নার বড়লেখায় ৫ লাখ টাকা চুরি,গ্রেপ্তার দুই নারী বিশ্বম্ভরপুরে ত্রৈমাসিক “বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকার মোড়ক উন্মোচন বাজিতপুরে মৃত ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ: একমাত্র মেয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, ফেসবুকে অপপ্রচারেরও অভিযোগ ডেন্টাল কেয়ারের ঈদ শুভেচ্ছা:অটুট থাকুক স্বাস্থ্যোজ্জ্বল হাসি শ্রীমঙ্গলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যোশেফ দাশগুপ্ত কুমিল্লায় নারী কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তের দাবি
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তালায় শোক আর শ্রদ্ধায় বঙ্গবন্ধুর (৪৫)তম সাহাদাত বার্ষিক উর্যাপন ও দোয়া অনুষ্ঠান

Coder Boss / ৩৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০

Manual8 Ad Code

 

ইলিয়াছ হোসাইন তালা প্রতিনিধি

Manual7 Ad Code

তালায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ দিন শোক আর শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ করছেন তালা উপজেলা সর্বস্তরের মানুষ। সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগষ্ট (শনিবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকেএশাক র‌্যালি বের হয়ে উপ-শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, তালা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মনি মোহন মন্ডল, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সন্জয় বিশ^াস, সিনিয়র মৎস্য কর্মকর্তা ¯িœগ্ধা খাঁ বাবলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্তকর্তা ডাঃ রাজীব সরদার, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী প্রমুখ। এ সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবন্দসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সুশীল সমাজ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

এদিকে তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় শোক দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে তালা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ^াস। এ সময় তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খাঁসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code