শিরোনাম
ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের হেক্সাস মৌলভীবাজার সফর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জৈন্তাপুরে বিলের ইজারা নিয়ে আ.লীগ-বিএনপি দুই নেতার বিরুদ্ধে থানায় ও ইউএনওর কাছে অভিযোগ চারণ কবি মুখলেছ উদ্দিনের হাতে ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি সম্মাননা-২০২৬’ পৌঁছাল, উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ ​ঢাকা-১৪ আসনের এমপি বেরিষ্টার মীর আহমাদ বিন কাসেম এর  পক্ষ থেকে ৯ নং ওয়ার্ডে উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন জগন্নাথপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা জগন্নাথপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সিলেট বিভাগের প্রথম দৃষ্টিনন্দন আর্চ সেতু ​ঢাকা উত্তর সিটি ১০ নং ওয়ার্ডে আগামী  দিনের উন্নয়ন ও সেবায় প্রতিশ্রুতিবদ্ধ  মো: বাবুল মিয়া রাজনীতির ভবিষ্যৎ বিলুপ্তির পথে, দেশে চলছে তৃমুখী লড়াই। দেশের উন্নয়ন যেন শুধুই স্বপ্ন আর গালগল্প
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জকিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

Coder Boss / ৪৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২০

Manual8 Ad Code

 

এটিএম নাসির:

Manual5 Ad Code

জকিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় মুক্তিযোদ্ধা ভবন সম্মূখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, পৌর মেয়র ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খলিল উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের সহ উপজেলা আওয়ামী লীগ,পৌর আ্ওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সহকারি কমিশনার (ভুমি) পল্লব হোম দাস, জেলা পরিষদ সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, ভাইস চেয়ারম্যান ম্ওালানা আব্দুস ছবুর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষন দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি সামছ উদ্দিন, সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন সোহেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এমএজি বাবর, সাংগঠনিক সম্পাদক কেফায়েতুল কিবরিয়া চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব) মো. বেলাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিহাব আহমদ, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি বাবর হোসাইন চৌধুরী, পৌর ছাত্রলীগ সভাপতি নুরুল আমিন, মাহমুদুল হাসান, আশরাফ আলম রাহাত প্রমূখ।
সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে কবিতা আবৃতি, সংগীত ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনের অনলাইন প্রতিযোগিতায় বিজয়ী শ্ক্ষিার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে জকিগঞ্জ উপজেলা উপজেলা আওয়ামীলীগ ও পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে পৃথকভাবে কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় পতাকা অর্ধনমিত রেখে এবং কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিল। পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে দিনের শুরুতে কালো পতাকা ও জাতীয় পতাকা অর্ধনমিত রেখে উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। আসরের নামাজের পর জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে, পুরাতন কোর্ট জামে মসজিদে ও পীরেরচক জামে মসজিদে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, পৌরসভা আওয়ামীলীগ সভাপতি হাজী সামস উদ্দিন, সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন সোহেলসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code