শিরোনাম
অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

লোহাগাড়া-লামা চলাচলের বিকল্প সেতু নির্মাণ হওয়ায় জনমনে স্বস্তি

Coder Boss / ৭১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

লোহাগাড়া,প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের সর্বশেষ এবং লামা উপজেলার সরই ইউনিয়নের শুরু হাসনাভিটা এলাকায় লোহাগাড়া-লামা সরই খালের (গার্ডার ব্রিজ) উপর সেতু নির্মানের কাজ চলমান।ব্রিজের নির্মাণ কাজ চলমান থাকায় এলাকার হাজার হাজার সাধারণ মানুষ ও গাড়ি চলাচলে বিকল্প ব্যবস্হা না করায় চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়।

তাই ব্রিজের নির্মাণ কাজ চলাকালীন সময়ে
সাধারণ মানুষের যাতায়াত ও গাড়ি চলাচলের সুবিধার কথা বিবেচনা করে যাতায়াতের জন্য আপাতত বেইলি ব্রীজ নির্মাণ করেছে এলজিইডি।

জানা যায়, ৩কোটি ১৬লক্ষ টাকা ব্যয়ে লোহাগাড়া উপজেলা কর্তৃক পুটিবিলা ইউনিয়নের শেষে লামা উপজেলার হাসনা ভিটায় লোহাগাড়া- লামা সংযোগ সেতু(গার্ডার ব্রিজ)`র নির্মাণ কাজ চলমান রয়েছে।

Manual6 Ad Code

সেতুটি নির্মাণ কালীন সময়ে যাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে জনগণের ভোগান্তি সৃষ্টি না হয় সে জন্য বিকল্প বেইলি ব্রিজ নির্মাণ করা হয়।

অনুসন্ধানে জানা যায়, গত ১৪ আগস্টে এলজিইডি এর সহযোগীতায় বেইলি ব্রিজের নির্মাণ কাজ শেষ করা হয়েছে বলে জানিয়েছেন ঠিকাদার নুরুল আলম জিকু।

Manual8 Ad Code

এর আগে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তৌছিফ আহমেদ ও সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে গিয়ে সেতু নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। এসময় ঠিকাদারকে দ্রুত কাজ করার নির্দেশ দেন।

ইউএনও তৌছিফ আহমেদ জানান,৩ কোটি ১৬লক্ষ টাকা ব্যয়ে সরই হাসনাভিটা এলাকায় লোহাগাড়া- লামা সংযোগ সেতু(গার্ডার ব্রিজ)`র নির্মাণ কাজ চলমান রয়েছে।কিছুদিন পুর্বে তিনি সড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন । এসময় সেতুটি নির্মাণ কালীন সময়ে যাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে জনগণের ভোগান্তি না হয় সেজন্য একটা অস্হায়ী সংযোগ সড়ক নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দেন। গত ১৪আগস্ট এলজিইডির সহযোগীতায় উক্ত বেইলে ব্রিজের কাজ সম্পন্ন করা হয় বলে তিনি জানান।

Manual4 Ad Code

যান চলাচল ও সাধারণ মানুষের যাতায়াতে বিকল্প মাধ্যম হিসেবে বেইলি ব্রিজ নির্মাণ হওয়ায় হাজার হাজার মানুষের দুর্ভোগ কমে গেছে বলে মনে করছেন স্হানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code