শিরোনাম
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষকদের ন্যায্যমূল্য ও হাম প্রতিরোধে জরুরি পদক্ষেপ দাবি জনতার দলের ​বানারীপাড়ায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত শিশু রামিসা হত্যা: নৃশংস ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভ খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেন এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ বানারীপাড়ায় দায়সারা ‘ভূমি সপ্তাহ’: সাড়ে এগারো পর্যন্ত এসিল্যান্ড অনুপস্থিত, সেবাগ্রহীতাদের বদলে স্কুল শিক্ষার্থী দিয়ে অনুষ্ঠান পার! কারিনা কায়সারের মৃত্যু: মানবতার আয়নায় এক নির্মম বাস্তবতা কবিতা: বিশ্ব মুসলিম নির্যাতন কবে হবে নিরসন শিশুকে জোর করে মোটা-তাজা করার নামে অমানবিক নির্যাতনের অভিযোগে এক মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গৃহবধূ রিনা আক্তারের বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই মাত্র ১৯ বছর বয়সে একজন কিশোরীর বই-খাতা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সে বয়সেই ভালোবাসার টানে গড়েছিলেন সংসার
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মাধবপুরে পূর্ব শক্রতার জের ধরে হামলা মা মেয়ে সহ আহত ৩ স্বণালংকার ও টাকা লুট

Coder Boss / ৭০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

Manual1 Ad Code

 

আনিসুর রহমান, মাধবপুর প্রতিনিধি

Manual1 Ad Code

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামে পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মা, মেয়ে সহ ৩ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় মেয়ের বিয়ের জন্য ঘরে রাখা নগদ টাকা ও স্বণাংকার লুট করে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

ছাতিয়াইন গ্রামের সমসু মিয়ার স্ত্রী আহত সাবেনা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানান, একই গ্রামের সাবেক ইউপি সদস্য (মেম্বার) ফকির চাঁন মিয়ার ছেলে সুলতান মিয়া ও তার ভাতিজা ইসমাইল মিয়ার লোকজন মঙ্গলবার বিকেলে পূর্ব শক্রতার জের ধরে তাদের বাড়িতে হামলা করে তাকে সহ তার দুই মেয়ে সুমা আক্তার (১৯) ও রুমা আক্তার (২০) কে পিটিয়ে আহত করে। হামলাকারীরা সুমা বিয়ের জন্য ঘরে রাখা ১ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে।

Manual5 Ad Code

সাবেনা আক্তারের ভাই ফেরু মিয়া জানান, আগামী শুক্রবার আমার ভাগনি সুমার বিয়ের তারিখ । সে জন্য ব্র্যাক ব্যাংক রতনপুর শাখা থেকে নগদ এক লাখ টাকা নিয়ে ঘরে রাখা হয়। প্রতিপক্ষের লোকজন মঙ্গলবার বিকেলে তার বোন সাবেনা আক্তারের বাড়িতে হামলা করে বিয়ের জন্য ব্যাংক থেকে উত্তোলন করা এক লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে।

Manual2 Ad Code

বিষয়টি ছাতিয়াইন পুলিশ ফাঁড়িতে জানানো হয়েছে।
ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) কামরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রত পুলিশ পাঠনো হয়েছে। যারা আহত হয়েছে তাদের কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। টাকা ও স্বর্ণলংকার লুট করেছে কিনা বিষয়টি তদন্ত করে বলতে হবে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইকবাল হোসেন জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code