শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তেলিয়াপাড়া স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশে বাধা, কৌশলে ডুকছে মাদকসেবীরা।

Coder Boss / ৩৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

Manual7 Ad Code

আনিসুর রহমান মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি : ঐতিহাসিক তেলিয়াপাড়া স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশে বাধা প্রদান করা হচ্ছে। ১৯৭১ সালে সারা দেশে যখন বিক্ষিপ্তভাবে প্রতিরোধ যুদ্ধ চলছিল ঠিক সে-ই মূহুর্তে মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী বাঙালি সেনা কর্মকর্তারা একটি সুসংগঠিত সেনাবাহিনীর প্রয়োজনীয়তা অনুভব করেন। তারই ধারাবাহিকতায় ৪ঠা এপ্রিল সকাল দশটায় তেলিয়াপাড়া চা বাগানের বড় বাংলোতে মুক্তিযুদ্ধা সেনা কর্মকর্তাদের এক ঐতিহাসিক সভা অনুষ্ঠিত হয়। এটি ছিল মুক্তিযুদ্ধের প্রথম সামরিক সভা। এই সভায় মুক্তিযুদ্ধের রূপরেখা প্রনয়ণ করা হয়। পরবর্তীতে ১০ এপ্রিল মুক্তিযুদ্ধের দ্বিতীয় সামরিক সভাটিও এখানে অনুষ্ঠিত হয়। হাজার হাজার মুক্তিযুদ্ধাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে এখানে। এখানে রয়েছে দুই তিন ও চার নম্বর সেক্টরের শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে নির্মিত স্মৃতিস্তম্ভ। তাই প্রতিদিন শত শত পর্যটক এই ঐতিহাসিক স্থানটি দেখতে আসেন। কিন্তু তেলিয়াপাড়া চা বাগান কর্তৃপক্ষ পর্যটকদের প্রবেশে বাধা প্রদান করায় ঐতিহাসিক এই স্থানটি দেখা থেকে বঞ্চিত হচ্ছে দর্শনার্থীরা। অথচ মাদকসেবীরা ঠিকই বিভিন্ন কৌশলে প্রবেশ করে মাদক সেবন করে স্মৃতিসৌধ এলাকার পবিত্রতা নষ্ট করছে। প্রবেশ করতে না পেড়ে অনেক পর্যটক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। তাদের মতে সার্বজনীন এই জায়গাটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত। সরেজমিনে স্মৃতিসৌধ এলাকায় গিয়ে দেখা গেছে, স্মৃতিসৌধ এলাকায় ও এর আশপাশের চা বাগানে অসংখ্য ফেনসিডিল খালি বোতল পড়ে আছে। ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক থেকে তেলিয়াপাড়া চা বাগান ও বিজিবি ক্যাম্পে যাওয়ার রাস্তায় প্রবেশর পরে রাস্তার দুই পাশে চা বাগানে অসংখ্য ফেনসিডিলের খালি বোতল পড়ে থাকতে দেখা গেছে। এব্যাপারে পর্যটকদের প্রবেশে বাধা প্রদানকারী চা বাগানের নিরাপত্তা কর্মী জানায়, করোনা পরিস্থিতির কারনে আমরা কাউকে প্রবেশ করতে দেইনা। তবে অনেক সময় মাদকসেবীরা অন্য রাস্তা দিয়ে লুকিয়ে প্রবেশ করে মাদক সেবন করে। এব্যাপারে তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার এমদাদুল হক মিঠু’র নাম্বারে ফোন করেলে নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code