শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অবশেষে পূর্ণ বহালের দায়িত্ব পেলেন ইউপি চেয়ারম্যান মুখলিছ মিয়া!

Coder Boss / ৭৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

Manual2 Ad Code

পলাশ পাল স্টাফ রিপোর্টার:: আইনি জটিলতা কাটিয়ে অবশেষে পূর্ণ বহালের দায়িত্ব পেলেন শায়েস্তাগঞ্জ উপজেলার ৭ নং নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মুখলিছ মিয়া। বৃহস্পতিবার (১০) সেপ্টেম্বর স্ব-পদে দায়িত্ব পালনের আদেশ পান তিনি। আগামী রবিবার (১৩) সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদে বসবেন বলে জানান চেয়ারম্যান মুখলিছ মিয়া। এর আগে গত ১৯ আগস্ট বহিস্কারাদেশ পূর্ণ বহাল করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। মহামান্য হাইকোর্টের আদেশ কপি হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবর আসলে যথাযথ নিয়ম নীতির মাধ্যমে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালনের আদেশ দেন।
জানাগেছে, নূরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গত ৮ মে অভিযান পরিচালনা করেন হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা। এ সময় সরকারি ত্রাণ বিতরণ করার জন্য সেখানে দেওয়া দুই হাজার কেজি চালের মধ্যে পাওয়া যায় এক হাজার ৭০০ কেজি চাল। ৩০০ কেজি চালের হদিস না মেলায় বাকি চাল জব্দ করেন এবং অনিয়মের অভিযোগে গত ১৩ মে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আদালতের প্রতি সম্মান রেখে গত (১৩ জুলাই) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূরুল হুদা চৌধুরীর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপর ২০ জুলাই জামিনে মুক্ত হয়ে তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল করেন। দীর্ঘ শুনানী শেষে হাইকোর্ট বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিমের বেঞ্চ এ গতকাল মঙ্গলবার মুখলিছ মিয়াকে ৭নং নুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বহালের আদেশ দেন।
এবিষয়ে নুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুখলিছ মিয়া বলেন, কতিপয় স্বার্থন্বেষী মহলের মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ এ আদেশ দিয়েছিল। উক্ত অভিযোগ হাইকোর্টের আপিল বিভাগে মিথ্যা প্রমানিত হওয়ায় আমাকে স্ব-পদে বহাল রেখে সকল কার্যক্রম পরিচালনার আদেশ দেন। আগামী রবিবার থেকে আমি নিয়মিতভাবে ইউনিয়বাসীর সেবা করতে পারব।
জানতে চাইলে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম জানান, মহামান্য হাইকোর্টের আদেশে তিনি স্ব পদে বহাল হয়েছেন। বর্তমান দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্ব-পদে বহালের জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স্ব-পদে বহাল হওয়ায় ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও কর্মচারীসহ সর্বস্তরের জনসাধারনের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এদিকে চেয়ারম্যানের স্ব-পদে বহালের আদেশে পাওয়ায় মুখলিছ মিয়া ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code