শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জৈন্তাপুরের ছোটারী সেনগ্রামের নবনির্মিত বোরো বাঁধ পরিদর্শনে উপজেলা কৃষি কর্মকর্তা

Coder Boss / ৪০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

Manual5 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে ছোটারী সেনগ্রাম কৃষক সংগঠনের উদ্যোগে তাদের ৫শত একর নিজস্ব জমি ভূমি আফনিরবন ও হিংগুড়ির কোন এলাকায় বোরা ধান চাষাবাদের লক্ষ্যে প্রায় ৪০লক্ষ টাকা ব্যয়ে বোরা বাধ নির্মাণ করেন। সম্প্রতি নুরুল হক নামের এক ব্যক্তি। বাঁধের কারণে পানি আটকে তার আমন ফসলের জমি নষ্ট হয়ে যাচ্ছে মর্মে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, জেলা কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা কৃষি কর্মকর্তা সরেজমিনে পরির্দশনের নির্দেশ দেন জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তাকে।

Manual7 Ad Code

নির্দেশের প্রেক্ষিতে সোমবার (১২অক্টোবর) সরেজমিন পরিদর্শনে যান জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসাইন এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্পসারণ কর্মকর্তা আব্দুল জব্বার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোয়েব আহমদ, ছোটারী সেনগ্রাম কৃষক সংগঠনের সভাপতি আহমদ আলী, সাধারণ সম্পাদক আল-আমিন, সহ-সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, অর্থ সম্পাদক হানিফ আলী সহ কৃষক সংগঠনের নেতৃবৃন্দরা। পরিদর্শন কালে কৃষকরা জানায় দীর্ঘ দিন হতে ছোটারী সেনগ্রামের ৭৩টি পরিবারের সদস্যরা একটি বাঁধের অভাবে বোরো আবাধের জায়গাটি চাষাবাঁধের আওতায় নিয়ে আসতে পারছে না। ফলে জায়গাটি অনাবাদি পড়ে থাকে। স্বাধীনতার পরবর্তী এই প্রথম বার ৭৩টি কৃষক পরিবার নিজ অর্থায়নে প্রায় ৪০লক্ষ টাকা ব্যয়ে প্রায় ৩কিলোমিটার বাঁধ নির্মাণ করে বোরো ধান রোপনের আওতায় নিয়ে আসে। ফাল্লী বিল এর ইজারাদার কর্তৃক পূর্ব পরিকল্পনা পূর্বক কৃষকের কাজে বাঁধা হয়েছে। তারা আরও বলেন অভিযোগকারীর বোরো বাঁধের ভিতরে মাত্র ৩৩শতক এবং আরেক ব্যক্তির ৩৬শতক ভূমি এবং ছোটারী সেনগ্রামের ৬বিঘা জমি রয়েছে যাহা বোরো ধান চাষ যোগ্য ভূমি। বৃহত্তর জৈন্তাপুরে স্বউদ্যোগে এই প্রথম বার বিশাল জায়গা জুড়ে বোরো ধান চাষাবাধ হবে।

Manual6 Ad Code

উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসাইন মাঠ পরিদর্শন করে প্রতিবেদককে জানান, নিজ উদ্যোগে ছোটারী সেনগ্রাম কৃষক সংগঠন যে উদ্যোগ নিয়েছে তা উপজেলার কৃষি বিভাগে বোরো ধান চাষে একধাপ এগিয়ে নিবে। এলাকাটি আমন ফসলী নয়, প্রকৃত অর্থে বোরো ফসলের এরিয়া। উভয়পক্ষকে ভূমির কাগজপত্র দাখিলের জন্য বলা হয়েছে। কৃষদের কাজে ছায়ার প্রয়োজনীয়তা অনুভব করে পরিদর্শন কালে তিনি বৃক্ষের চারা রোপন করেন। বোরো ধানের জন্য জৈন্তাপুর উপজেলা কৃষি অফিস এই সংগঠনকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান। প্রজেক্টটি বাস্তাবায়ন করলে বাকী এলাকাগুলো বোরো ধান চাষের আওতায় চলে আসবে বলে আমার বিশ্বাস।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code