শিরোনাম
সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হবিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

Coder Boss / ৫৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

Manual8 Ad Code

পলাশ পাল স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নে ১২৯ জন বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে শাক-সব্জির বীজ এবং কমিউনিটি বীজতলার হালিচারা বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব তুলে দেন।

Manual6 Ad Code

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাখাওয়াত হোসেন রুবেল, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ জানিয়েছে, গোপায়া ইউনিয়নে বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরকারি এসব বীজ বিতরণ করা হয়েছে। উপকারভোগীদের মাঝে ১০০ জন কৃষকে লালশাক, ডাটাশাক, কলমিশাক, মূলাশাক, পাংকশাক, শসা, লাউ, মিষ্টি কুমড়া, করলা, মরিচ, বরবটি ও শিমের বীজ এবং ২৯ জন কৃষকের প্রতিজনের হাতে তুলে দেয়া হয়েছে ১ বিঘা জমিতে রোপনের জন্য বিআর-২২ জাতের ধানের হালি।

Manual2 Ad Code

বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির বলেন, করোনা সংক্রমনের ক্ষতি পুষিয়ে উঠতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি আমরা। এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে সেই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে কৃষকগণকে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন এমপি আবু জাহির।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code