শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারতের পেঁয়াজ না আসার সংবাদে কেশবপুরে পেঁয়াজের দাম বৃদ্ধি !!

Coder Boss / ৬১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

Manual4 Ad Code

রাকিবুল হাসান সুমন যশোর জেলা প্রতিনিধি :

Manual2 Ad Code

অতিবৃষ্টি ও বন্যায় সরবরাহে ঘাটতি দেখা দেওয়ার কথা বলে আপাতত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। গতকাল সোমবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত আসার পরপরই দেশের অসাধু ব্যবসায়ীরা সক্রিয় হয়ে উঠেছেন।ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন।

এদিকে মঙ্গলবার কেশবপুরে কাঁচা বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি পেঁয়াজের মূল্য ৯০ টাকা। যা গতকাল থেকে প্রতি কেজি ৪৫ টাকা বেশি। পেঁয়াজ এ মূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করছেন বাজারে আসা সাধারণ ক্রেতারা।

আগে থেকেই কেশবপুরে কাঁচামরিচ সহ সবজির দাম হঠাৎ আকাশচুম্বী। তারপর আবার হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতাদের দিশেহারা অবস্থা। মহামারি করোনাকালীন সময়ে কর্মহীন সাধারণ মানুষ। বিপর্যস্ত জনজীবন। এর মধ্যে পেঁয়াজের দাম বৃদ্ধির পাশাপাশি সব ধরনের সবজির দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে জনসাধারণ।

Manual8 Ad Code

পেঁয়াজের দাম কেজিপ্রতি বৃদ্ধি পেয়েছে ৫০-৬০ টাকা এবং সব ধরনের সবজির দাম তিন থেকে চার টাকা বৃদ্ধি পেয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ থাকলেও বৃদ্ধি পেয়েছে নিত্যপ্রয়োজনীয় এসব সবজির দাম।

ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে ইচ্ছামাফিক দাম বৃদ্ধি করে ভোক্তাদের পকেট কাটছে অসাধু ব্যবসায়ীরা।

দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে সাধারণ এক ক্রেতা রাসেল বলেন, করোনাকালীন সময়ে অধিকাংশ মানুষ কর্মহীন হয়ে পড়েছে আর এভাবে দাম বাড়তে থাকলে না খেয়ে থাকতে হবে।

ফলে নিম্ন ও মধ্য আয়ের মানুষ পড়েছে বিপাকে। দাম যাতে নিয়ন্ত্রণে আসে এজন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ক্রেতারা।

Manual6 Ad Code

বাজার দর মনিটরিং যদি আরো জোরদার করা হয় তাহলে দাম নিয়ন্ত্রণে আসবে বলে মনে করেন সাধারণ ক্রেতারা।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code