শিরোনাম
বানারীপাড়ায়  তালাপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে দারুল আরকাম মডেল মাদরাসার শিক্ষা প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার স্মরণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে পৌরসভার উদ্যোগে ডেঙ্গু নিধন অভিযান ও গ্যাস স্প্রে কার্যক্রম উদ্বোধন আল্লামা ইকবাল পিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন শ্রীমঙ্গলের কৃতীসন্তান আবেদ আহমেদ পশ্চিম ঠাকুরের মাটিতে শোকের ছায়া, না ফেরার দেশে নুর মিয়া আমি আ. লীগের প্রথা বিরোধী লেখক , বিশেষ করে দলীয় সিদ্ধান্ত গুলো সবই ভুল,যাকে বলে জনবিরোধী না ফেরার দেশে চলে গেলেন পশ্চিম ঠাকুরের মাটির প্রবীণ মুরব্বি হাজী আব্দুল ওয়াহিদ চৌধুরী মক্কায় মসজিদের পবিত্রতা লঙ্ঘনের অপরাধে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর সুহাস সমর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কমলগঞ্জে বস্ত্র বিতরণ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কেশবপুরে প্রতিবন্ধী যুবতীকে (তৃতীয় লিঙ্গ) ধর্ষণ ; ধর্ষক গ্রেফতার

Coder Boss / ৩৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

Manual6 Ad Code

রাকিবুল হাসান সুমন, যশোর জেলা প্রতিনিধি

Manual2 Ad Code

যশোরের কেশবপুরের পল্লীতে শারিরীক প্রতিবন্ধী (তৃতীয় লিঙ্গ) এক যুবতীকে (২৫) ধর্ষণের অভিযোগে আব্দুল মোমিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কেশবপুর থানা পুলিশ। উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ধর্মপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকেলে প্রতিবন্ধী ওই যুবতী বাড়ির পাশেই ধর্ষণের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

কেশবপুর থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ধর্মপুর গ্রামের প্রতিবন্ধী ওই যুবতী বিকেলে বাড়ির পাশে ঘাস কাটতে ও তাল কুড়াতে যায়। এসময় প্রতিবেশী মৃত আরশাদ আলী সরদারের ছেলে আব্দুল মোমিন ওই যুবতীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে। বাড়িতে ফিরে প্রতিবন্ধী যুবতী ধর্ষণের বিষয়টি পরিবারের কাছে জানায়। ওই দিন যুবতীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পরদিন বুধবার কেশবপুর থানার উপ পরিদর্শক (এসআই) ফজলে রাব্বি ঘটনাস্থলে পৌঁছে আব্দুল মোমিনকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় থানায় ধর্ষণের মামলা হয়েছে। বুধবার যশোর সদর হাসপাতালে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা ও চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সে বর্তমানে ওখানে চিকিৎসাধীন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ধর্ষক আব্দুল মোমিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় ধর্ষণের মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code