শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মণিরামপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাই ও ভাইপোর হাতে অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক খুন

Coder Boss / ৩৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

Manual1 Ad Code

রাকিবুল হাসান সুমন, যশোর জেলা প্রতিনিধি:

Manual4 Ad Code

মণিরামপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাই ও ভাইপোর হাতে খুন হয়েছেন আব্দুস সাত্তার (৬৫) নামের অবসরপ্রাপ্ত এক মাদ্রাসা শিক্ষক। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ পারভেজ (২৬) নামে নিহতের এক ভাইপোকে আটক করেছ। ময়নাতদন্তের জন্য সন্ধ্যার পর নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Manual5 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত ইব্রাহিম গোলদারের ৫ পুত্র যথাক্রমে (অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক) আব্দুস সাত্তার, আব্দুল হামিদ, জয়নাল আবেদীন, আব্দুল কুদ্দুস ও রোকনুজ্জামনের মধ্যে ৮৭ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আর এ ঘটনার জের ধরে পাঁচ ভাই দু’ভাগে বিভক্ত হয়ে পড়েন। এর মধ্যে আব্দুস সাত্তারের পক্ষে অবস্থান নেয় জয়নাল আবেদীন ও আব্দুল কুদ্দুস। বাকী দুই ভাই আব্দুল হামিদ ও রোকনুজ্জামান তাদের মেঝ ভাই আব্দুস সাত্তারের উপর ক্ষিপ্ত ছিলেন।

উক্ত জমির বিরোধ নিয়ে ইতোপূেের্ব ভাইদের মধ্যে একাধিক শালিস বৈঠক হয়। ফলে পূর্ব বিরোধের জের ধরে গতকাল শুক্রবার বিকেলে আব্দুল হামিদ তার ভাই রোকনুজ্জামান ও আব্দুল হামিদের পুত্র পারভেজসহ তাদের পক্ষের লোকজন আব্দুস সাত্তারের উপর হামলা চালায়। এক পর্যায় এলোপাতাড়ি লাথি ও কিল-ঘুষিতে তিনি জ্ঞান হারান। পরে আব্দুস সাত্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Manual2 Ad Code

ঘটনার পরপরই হামলাকারীরা পালিয়ে গেলেও পুলিশ নিহতের ভাইপো পারভেজ হোসেনকে আটক করে। এ বিষয়ে জানতে চাইলে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, উক্ত ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code