শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

একসঙ্গে ২০ জনের সাথে প্রেম, কলেজছাত্র গ্রেপ্তার

Coder Boss / ৩৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

Manual7 Ad Code

পলাশ পাল স্টাফ রিপোর্টারঃ মাত্র ২২ বছর বয়সে মোবাইল ফোনে একসঙ্গে ২০ জনের বেশি মেয়ের সঙ্গে প্রেম করেছেন বগুড়ার দুপচাঁচিয়ার এক কলেজছাত্র। একপর্যায়ে ব্ল্যাকমেল করে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিতেন তিনি।

অবশেষে বগুড়া শহরের এক স্কুলছাত্রীর এমনই এক অভিযোগে সাইবার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার রিয়ন নওগাঁ সদর উপজেলার চকদেবপাড়ার মৃত তাজুল ইসলাম কবিরাজের ছেলে। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌধুরীপাড়ায় তার নানা আবু সাঈদ ফকিরের বাড়িতে থেকে দুপচাঁচিয়া জেকে কলেজে বিএসএস ১ম বর্ষে পড়াশোনা করছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন।

Manual8 Ad Code

পুলিশ জানায়, তানজিমুল ইসলাম রিয়ন নামের ওই যুবক প্রেমের অভিনয় করে মেয়েদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে গিয়ে বিভিন্ন অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করেন। পরে তাদের মেসেঞ্জারে ওই সব ছবি ও ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেল করে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিতেন।

Manual2 Ad Code

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত রিয়ন বগুড়া শহরের এক স্কুলছাত্রীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর ভিডিও কল করে ওই স্কুলছাত্রীর বিভিন্ন অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে রাখেন। পরে তার মেসেঞ্জারে সেগুলো পাঠিয়ে ব্ল্যাকমেল করে প্রতারণার মাধ্যমে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেন।

এ অভিযোগের প্রেক্ষিতে বগুড়া সদর থানায় পর্নোগ্রাফি আইনে বৃহস্পতিবার রাতে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়। ওই রাতেই সাইবার পুলিশের পরিদর্শক এমরান মাহমুদ তুহিনের নেতৃত্বে একদল পুলিশ দুপচাঁচিয়া থেকে রিয়নকে গ্রেপ্তার করে।

পুলিশ পরিদর্শক এমরান মাহমুদ তুহিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং তার জব্দকৃত ডিভাইস চেক করে দেখা যায়, রিয়নের সঙ্গে অনেক মেয়ের প্রেমের সম্পর্ক আছে। এর মধ্যে ২০ জনের অধিক মেয়ের অশ্লীল স্থিরচিত্র এবং ভিডিওচিত্র তার কাছে সংরক্ষিত আছে।

Manual1 Ad Code

তিনি বলেন, মেয়েদের সঙ্গে অনলাইনভিত্তিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ভিডিও কলে কথা বলার সময় সে স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে ভিডিওচিত্র ও স্থিরচিত্র ধারণ করে পরবর্তীতে ব্ল্যাকমেল করে টাকা-পয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নিতেন।

রিয়নকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code