শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অাশাশুনিতে মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

Coder Boss / ৬৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

Manual8 Ad Code

সাতক্ষীরা জেলাপ্রতিনিধি:

Manual2 Ad Code

আশাশুনি উপজেলার শোভনালীর একটি মৎস্য ঘর থেকে চন্দ্র শেখর সরকার নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে শোভনালী পশ্চিম বিলের নিজেদের মৎস্য ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত চন্দ্র শেখর সরকার (২২) শোভনালী গ্রামের শংকর সরকারের ছেলে। স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় চন্দ্র সরকার রবিবার রাতে বাড়ি থেকে শোভনালীর পশ্চিম বিলে তাদের নিজেদের মৎস্য ঘেরে যায় পাহারা দেয়ার জন্য। সোমবার সকালে তার খোঁজ না পেয়ে ঘের এলাকায় খুঁজতে যায় তার মা। এরপর তার ঘেরের বাসায় তালা দেওয়া দেখে ফিরে আসে। তারপর তার কাকা ধুনা সরকার গিয়ে অনেক খোঁজা-খুঁজির এক পর্যায়ে ঘেরের ভিতরে দেওয়া ডাল-পালার মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর আশাশুনি থানা পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করেন। মরদেহ উদ্ধারের পর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) আলহাজ্ব শেখ ইয়াছিন আলী, পিবিআই এর কর্মকর্তাবৃন্দ, আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তিনি আরো জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ হত্যাকান্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছিলো।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code