শিরোনাম
মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানিয়াচংয়ে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেয়া আসামি গ্রেফতার হয়নি ৯ দিনেও

Coder Boss / ৪৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

Manual3 Ad Code

 

পলাশ পাল স্টাফ রিপোর্টারঃ

Manual3 Ad Code

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় চার পুলিশ সদস্যকে পিটিয়ে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নেয়ার ৯ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত সেই আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে খুব দ্রুত তাকে গ্রেফতারের আশা করছেন তারা।

এদিকে, আসামীর স্বজনদের হামলায় গুরুত্বর আহত পুলিশের উপপরিদর্শক (এসআই) তোয়াহা এখনও রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশলাইন্স হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। তার অবস্থার বেশ উন্নতি হলেও পুরোপুরি সুস্থ হতে অনেক বাকি বলে জানিয়েছে পুলিশ।

গত ১৪ অক্টোবর (বুধবার) রাত ৮টার দিকে বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামের একটি মামলার আসামি বুলবুল মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এসময় আসামির স্বজনরা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তারা চার পুলিশ সদস্যকে পিটিয়ে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিয়ে যান। খবর পেয়ে বানিয়াচং থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সদস্যদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

এতে গুরুতর আহত সুজাতপুর ফাঁড়ির উপপরির্দশক (এসআই) তোয়াহাকে রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশলাইন্স হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধিন রয়েছেন।

Manual6 Ad Code

আহত অপর তিন পুলিশ সদস্য সুজাতপুর ফাঁড়ির এএসআই সোহেল রানা, কনস্টেবল হাতিমুরা ও সোহেলকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছিল।

Manual8 Ad Code

এ ঘটনায় পরদিন পুলিশ বাদি হয়ে বানিয়াচং থানায় ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মক্রমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮নং ওয়ার্ড সদস্য মুমিনুল হক ও তার ভাই মুজিবুর রহমানসহ ৬ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।

Manual7 Ad Code

হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নেয়ার ৯ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ছিনিয়ে নেয়া সেই আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে- আসামি দূরে কোথাও গাঢাকা দিয়ে রয়েছে। তবে খুব দ্রুত তাকে গ্রেফতার করা হবে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন- ‘আসামি হবিগঞ্জের বাহিরে দূরে কোথাও গাঢাকা দিয়ে রয়েছে। যে কারণে তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তবে যতই দূরে থাকুক না কেন দ্রুতই তাকে গ্রেফতার করা হবে। এ ব্যাপারে পুলিশ বিভিন্ন স্থানে নজর রেখেছে।’

তিনি বলেন- ‘গুরুত্বর আহত পুলিশের উপ পরিদর্শক (এসআই) তোয়াহা এখন অনেক চেয়ে অনেক ভালো আছেন। তবে তার গায়ে ২৫টি সেলাই দিতে হয়েছে যে কারণে তাকে সুস্থ হতে আরও অনেকদিন লাগতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। বর্তমানে সে রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশলাইন্স হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code