শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানিয়াচং‌য়ে সড়কে লাশ ফেলে পালিয়ে যাওয়ার সময় অাটক ১

Coder Boss / ৪২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

Manual3 Ad Code

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতি‌নি‌ধি :

Manual5 Ad Code

হবিগঞ্জ-বানিয়াচং সড়কের পাশে প্রেমিকার লাশ ফেলে চলে যাওয়ার সময় ঘাতক প্রেমিককে আটক করেছে জনতা। খবর পেয়ে লাশ উদ্ধারসহ আটক অনিককে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। ২৪ অক্টোবর শনিবার বিকালে এ ঘটনা ঘটেছে। নিহত জোনাকী (২১) উপজেলা সদরের রঘু চৌধুরী পাড়া গ্রামের আবু মিয়ার মেয়ে ও কুতুবখানী গ্রামের অপু মিয়ার স্ত্রী। নিহত জোনাকীর তন্নী নামে আড়াই বছর বয়সী এক মেয়ে ও বায়জীদ নামে ৬ বছর বয়সী এক ছেলে রয়েছে। আটক ঘাতক প্রেমিকের নাম অনিক পান্ডে ( ৩১)। সে একই উপজেলার কাষ্টগড় গ্রামের মৃত মৃনাল ওরফে মানিক পান্ডের পুত্র।বানিয়াচং‌য়ে সড়কে লাশ ফেলে পালিয়ে যাওয়ার সময় অাটক ১

Manual5 Ad Code

নিহতের মা হেনা বেগম জানান, প্রায় দেড়মাস পূর্বে স্বামী ও পুত্র সন্তানকে রেখে কন্যা সন্তানসহ জোনাকী প্রেমিক অনিক পান্ডের হাত ধরে পালিয়ে যায়।

Manual7 Ad Code

শনিবার বিকাল অনুমান আড়াই/৩টার দিকে হেনা বেগমকে অনিক ফোন করে জানায়, তার মেয়ে জোনাকী সিলিং ফ্যানের আঘাতে মারা গেছে। সে এ্যাম্বুলেন্সে করে লাশ পাঠাচ্ছে। এর কিছুক্ষনের মধ্যে হবিগঞ্জ-বানিয়াচং সড়কে চলাচলকারী যাত্রী সাধারনের দৃষ্টিগোচর হয় যে একটি ছোট মেয়ের পাশে একজন মহিলার লাশ পড়ে রয়েছে। ওই সময় এ্যাম্বুলেন্সের চালক লাশ রেখে চলে যায়। অভিযুক্ত অনিক পান্ডে পাশ^বর্তী খাল পেরিয়ে চলে যাওয়ার সময় এলাকাবাসী আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
এ ব্যাপারে নিহতের মা হেনা বেগম জানান, সে আমার মেয়ের ও তার সন্তানদের জীবন নষ্ট করেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমরান হোসেন গনমাধ্যমকর্মীদের বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হবে। অভিযুক্ত অনিককে জিজ্ঞাসাবাদ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code