আলীনূর রহমান, সিলেট জেলা বিশেষ প্রতিনিধি।
সিলেট সদর উপজেলার কুমারগাও বাস ষ্ট্যান্ডস্থ বাংলা কিচেন রেস্টুরেন্টে আজ সন্ধা ৭.০০ টায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সিলেট জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয় । আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সিলেট জেলার সভাপতি মোঃ জিল্লুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী এর পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোঃ আলীনূর রহমান নয়ন, বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, বক্তব্য রাখেন সহ-সভাপতি এম জাহিদ রেজা, বক্তব্য রাখেন ত্রান ও দু্র্যোগ বিষয়ক সম্পাদক বাবুল মিয়া, বক্তব্য রাখেন সহ-প্রচার সম্পাদক শেখ মোঃ তানিম সহ প্রমুখ। আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সিলেট জেলার সভাপতি মোঃ জিল্লুর রহমানের সমাপনী বক্তব্যের মাধ্যমে পরিচিতি সভার সমাপ্তি ঘট।
উক্ত সভায় আর উপস্থিত ছিলেন কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ইয়ামিন তালুকদার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শায়েস্তা তালুকদার,, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাহিদা বেগম, প্রচার সম্পাদক মোশাহিদ মির্জা,, দপ্তর সম্পাদক মুন্না কাওসার সুমন , সদস্য শামীম আহমেদ, সদস্য জয়নাল আবেদীন, সদস্য সুজন আহমদ সহ সকল নেতৃবৃন্দ।