শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জেবিন নাহার জেলি বড়লেখা মহিলা আ’লীগের সভাপতি নন এই নামে বড়লেখা মহিলা আ’লীগের কোনো কর্মীও নেই

Coder Boss / ৬৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

মৌলভীবাজার বিশেষ প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় জেবিন নাহার জেলি নামের এক নারীর বিরুদ্ধে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পরিচয়ে ব্যনার, ফেস্টুন দিয়ে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ ওঠেছে। বাস্তবে জেবিন নাহার জেলি বড়লেখা মহিলা আ’লীগের সভাপতি নন। এমনকি এই নামে বড়লেখা মহিলা আ’লীগের কোনো কর্মীও নেই বলে জানিয়েছেন মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন।জেবিন নাহার জেলি বড়লেখা মহিলা আ’লীগের সভাপতি নন এই নামে বড়লেখা মহিলা আ’লীগের কোনো কর্মীও নেই

সোমবার (২ নভেম্বর) তিনি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়েছে, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় মোছা. শাহিদা আক্তার এর নেতৃত্বে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের একটি আহ্বায়ক কমিটি আছে। এই কমিটির আহব্বায়ক মোছা. শাহিদা আক্তার। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বড়লেখা উপজেলায় জনৈক জেবিন নাহার জেলি নামের একজন মহিলা নিজেকে বড়লেখা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দাবি করে ব্যানার, পোস্টারসহ প্রচার-প্রচারণা করছেন। কার্যত জেবিন নাহার জেলি নামে বড়লেখা মহিলা আওয়ামী লীগের কোনো সদস্য নাই বা তাঁর সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নাই। বিবৃতিতে আরও বলা হয়, এই রকম প্রচার, প্রচারণা হতে বিরত থাকার জন্য তাঁকে নির্দেশ প্রদান করা হল। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual1 Ad Code

এ বিষয়ে জানতে চাইলে বড়লেখা মহিলা আওয়ামী লীগের সভাপতি দাবি করে প্রচারণা চালানো জেবিন নাহার জেলি কোনও সদুত্তর দিতে পারেননি। জানা গেছে, জেবিন নাহার জেলির বাড়ি বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নে। বর্তমানে বড়লেখা পৌর শহরে ভাড়া বাসায় থাকেন।

Manual3 Ad Code

বড়লেখা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহিদা আক্তার বলেন, ‘সম্প্রতি আমাদের দৃষ্টিগোচর হয় জেবিন নাহার নামের একজন নারী নিজেকে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দাবি করে প্রচারণা করছেন। তার কার্যক্রমে সবাই বিব্রত। এ নিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি। বিষয়টি আমরা দলীয় নেতৃবৃন্দকে জানিয়েছি। স্থানীয় প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন।’

মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন সোমবার (২ নভেম্বর) রাতে মুঠোফোনে বলেন, ‘বড়লেখায় আমাদের মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি আছে। কমিটির আহব্বায়ক হচ্ছেন শাহিদা আক্তার। যে মহিলা সভাপতি দাবি করে প্রচারণা চালাচ্ছে তার সাথে আওয়ামী লীগের কোনো সম্পৃক্তাতা নেই। সে দলের কোনো পর্যায়ের কর্মীও নয়। এই মহিলা মিথ্যা প্রচারণা চালাচ্ছে। আমি বিষয়টি পুলিশ সুপার ও স্থানীয় থানার ওসিকেও অবগত করেছি। প্রয়োজনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code