শিরোনাম
কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটের দয়ামীরে অনন্য নজির স্হাপনে আওয়ামী লীগ নেতা মনজুর

Coder Boss / ১৩৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০

Manual8 Ad Code

রাজা মিয়া বিশেষ প্রতিনিধিঃ
সিলেটের ওসমানী নগর উপজেলার ৭ নং দয়ামীর ইউনিয়ন পরিষদের বাসিন্দা ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মনজুর আহমেদ রাজনৈতিক অঙ্গনে বিকল্প ভূমিকা রেখে তার নিজ এলাকায় এক অনন্য নজির স্হাপন করেছেন।
শুধু জনপ্রতিনিধি ও বড় বড় পদ পদবি ব্যবহার করলেই পার পাওয়া যায় না।
নিজের এলাকায় মানুষের সুখ দুঃখে পাশে থেকে লড়াই করে জুড়ে নিতে হয় হৃদ মন্দির।
ওসমানী নগর উপজেলার অনেক নির্বাচিত জনপ্রতিনিধি,বড় বড় চেয়ার দখলকারী নেতা কর্মী যা আদৌ এলাকায় করতে পারেন নি সেই কাজ টুকু তিনি একটি নিদিষ্ট রাজনৈতিক দলের সাধারণ কর্মী হয়ে দল ও মতের উর্ধে থেকে এলাকার মানুষের জন্য করে যাচ্ছেন।
চেয়ার দখল বড় নয়,মানুষের হৃদয় দখল করতে রাজনৈতিক দলের কোনো সুযোগ সুবিধা ছাড়াও নিজের ব্যক্তিগত অর্জন থেকে মানুষের জন্য বিসর্জন দিয়ে যাচ্ছেন তিনি।
উনার এলাকা ঘুরে জানা যায়, স্কুল, মাদরাসা, মসজিদ,রাস্তা ঘাট থেকে শুরু করে আর্ত সামাজিক উন্নয়নে বিশাল একটি অংশ দীর্ঘদিন যাবত ব্যয় করে আসছেন।
শুধু মাত্র নিজের বিবেকের তাড়নায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সপ্ন বাসতবায়নের লক্ষ্যে দলের কাছে কিছু না চেয়ে ও নিজে নিজে একক ভূমিকা নিয়ে কাজ করে আসছেন।
এ রকম একজন উদার মনের মানুষ পাওয়া কষ্ট সাধ্য।এছাড়া উনার পরিবার জন্ম লগ্ন থেকেই মানব প্রেমী। পরিবারের সবাই আর্ত মানবতার কল্যানে নিয়োজিত।
যা কখনও অতীত কোনো রাজনৈতিক ব্যক্তি কিংবা জনপ্রতিনিধির বেলা দেখা যায় নি।

Manual6 Ad Code

জনপ্রিয় হতে নয় জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে উনার এই উদার মন-মানসিকতার পরিচয়।

Manual1 Ad Code

এ ছাড়া এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যেকোনো বিরুদ মিমাংসা থেকে শুরু করে মানুষে মানুষে সম্প্রীতি বজায় রাখতে নিরলস ভাবে কাজ করছেন তিনি।।

Manual3 Ad Code

এলাকার উন্নয়নে অতীতের তুলনায় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা তলা বিহীন ঝুড়ির মতো।
আজকের দিনে এসে সাধারণ জনগন জানতে চায় কারা কি করলেন এলাকা কিংবা অবহেলিত মানুষের জন্য?
এলাকার অনেকেই বলেন আমরা যেকোনো সময় যেকোনো সমস্যায় ভুক্তভোগী হলে উনার দরজাটা খুলা পেয়েছি। জনপ্রতিনিধি বড় কথা নয় জনসেবক হিসেবে মনজুর আহমেদ এর বিকল্প নেই।

এ বিষয়ে কথা হলে ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মনজুর আহমেদ সিলেট নিউজ কে বলেন – আমি একজন সাধারণ মানুষ ও আওয়ামী লীগের একজন নগন্য কর্মী।
সাধারণ মানুষ হিসেবে মানুষের পাশে থেকে কিছু করতে চাই, এবং সাধ্য মতো করে যাচ্ছি।আমি কি পেলাম সেটা বড় কথা নয়,অবহেলিত মানুষের আর্ত সামাজিক উন্নয়নে সকল বৃত্তবান,সমাজ সেবী ও জনপ্রতিনিধিরা এগিয়ে আসলে কোনো এলাকা অবহেলিত থাকবে না।
তিনি এলাকার মানুষের সুখ দুঃখের কথা বিবেচনা করে সবাইকে আন্তরিক হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ও অনুরোধ জানান।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code