শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

উজিরপুরে স্ত্রীর যৌতুক মামলায় পুলিশ স্বামীর কারাদণ্ড

Coder Boss / ৭৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

Manual4 Ad Code

 

জাকির হোসেন,বরিশাল:

Manual6 Ad Code

বরিশালের উজিরপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে
দায়ের করা মামলায় স্বামীকে কারাদন্ড দেয়া হয়েছে। যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা ঐ মামলায় পুলিশ স্বামী রুহুল আমিন হাওলাদারকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীমম আজাদ আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দিয়েছেন। দণ্ডিত রুহুল আমিন বরিশালের উজিরপুর উপজেলার কাজিসা এলাকার মৃত নুরুল ইসলাম হাওলাদারের ছেলে ও ঢাকা মেট্রোপলিটন পুুলিশের নায়েক পদে এসটিএফ-২ কোম্পানি, পিওএম উত্তর বিভাগে কর্মরত। তার ব্যাচ নম্বর ১৪২৮।

আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান,‘২০০৩ সালের ১৬ এপ্রিল রুহুল আমিন বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড এলাকার সেলিনা বেগমকে বিয়ে করেন। সংসার জীবনে তাদের ৮ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

দীর্ঘ ৮ বছর সংসার করার একপর্যায়ে রুহুল আমিন ছুটিতে বাড়ি এসে তার স্ত্রী সেলিনা বেগমের কাছে মিশনে যাবার কথা বলে ২ লাখ টাকা যৌতুক দাবি করে। সেলিনা বেগম বাবার বাড়ি থেকে তাকে ১ লাখ টাকা এনে দেয়। এরপর ২০১৪ সালের ২২ নভেম্বর রুহুল আমিন ছুটিতে এসে স্ত্রী ও ছেলে ছায়েম মাহামুদকে বাকী টাকা না দেয়ায় তাদের শ্বশুড় বাড়িতে পাঠিয়ে দেয়।এছাড়া ২০১৫ সালের ২২ মার্চ রুহুল আমিন ছুটিতে নিজ বাড়িতে আসেন।

Manual1 Ad Code

২৪ মার্চ বিকেলে সে তার স্ত্রীর কাছে আরও এক লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না দিলে সে স্ত্রী ও ছেলেকে নিজ বাড়িতে ফিরিয়ে নিতে অস্বীকার এবং স্ত্রী সেলিনা বেগমকে মারধর করে।

Manual2 Ad Code

এ ঘটনায় ২৯ এপ্রিল উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করে সেলিনা বেগম। একই বছর ২৪ মার্চ তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুর রহমান আদালতে চার্জশিট জমা দেন। ট্রাইব্যুনাল ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার ওই রায় দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code