শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বড়লেখায় তরুণী ধর্ষন সিএনজি চালক কারাগারে

Coder Boss / ৩৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

Manual5 Ad Code

এম. এম আতিকুর রহমান ঃ

মৌলভীবাজারের বড়লেখায় স্বামী পরিত্যক্তা এক তরুণীকে (২০) বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করছিল ৪ সন্তানের জনক সিএনজি চালিত অটোরিকশা চালক ফয়েজ আহমদ (২৭)। বিয়েতে রাজি না হওয়ায় ধর্ষিতা তরুণীর মামলায় পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে। ফয়েজ জুড়ী উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের নোয়াব আলীর ছেলে।
ভিকটিম তরুণীকে পুলিশ ডাক্তারী পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।

Manual8 Ad Code

এলাকাবাসী ও ভিকটিম তরুণীর মামলার সূত্রে জানা গেছে, বড়লেখার বর্নি গ্রামে নানাবাড়িতে স্বামী পরিত্যক্তা ঐ তরুণী বসবাস করেন। প্রায় ৬ মাস ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক করে বিভিন্ন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করছিল জুড়ী উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের নোয়াব আলীর ছেলে সিএনজি চালক এবং ৪ সন্তানের জনক ফয়েজ আহমদ। গত ১১ নভেম্বর সে নানাবাড়ি থেকে তরুণীটিকে বিয়ের কথা বলে সিএনজিতে তুলে গোলাপগঞ্জে খালার বাড়িতে নিয়ে যায়। দুই রাত সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে আবার নানাবাড়িতে পৌঁছে দিতে গেলে ঐ তরুণী প্রতারণা ও ধর্ষণের বিষয় ফাঁস করে দেয়। এসময় স্থানীয় লোকজন তাদের দু’জনকে আটক করে রাতেই থানা পুলিশে সোপর্দ করে।

Manual4 Ad Code

বড়লেখা থানা অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, শুক্রবার রাতে বর্নি এলাকার লোকজন এক তরুণীসহ ফয়েজ আহমদ নামক সিএনজি চালককে থানায় সোপর্দ করেন। স্বামী পরিত্যক্তা তরুণী শনিবার দুপুরে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। এ মামলায় ফয়েজ আহমদকে আদালতের মাধ্যমে কারাগারে এবং ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হয়।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code