শিরোনাম
সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হবি গঞ্জের নবীগঞ্জে চেয়ারম্যান মুকুলের বিরুদ্ধে শালিসের টাকা আত্মসাতের অভিযোগ

Coder Boss / ৪৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

Manual8 Ad Code

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে দুর্নীতির দায়ে বরখাস্তকৃত চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের বিরুদ্ধে এবার শালিসের রক্ষিত টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
হবি গঞ্জের নবীগঞ্জে চেয়ারম্যান মুকুলের বিরুদ্ধে শালিসের টাকা আত্মসাতের অভিযোগ।।
এমন অভিযোগ এনে মোঃ মাহমুদ মিয়া নামে এক ভুক্তভোগী প্রতিকার চেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন। গতকাল সোমবার অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।

অভিযোগের বিবরণে জানা যায়- মাহমুদ মিয়া গজনাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাপের অনুসারী হওয়ায় (বরখাস্তকৃত চেয়ারম্যান) ইমদাদুর রহমান মুকুল সরকার দলের প্রভাব বিস্তার করে মুকুল তার নিজস্ব বলয়ের আব্দুল হামিদ গং কর্তৃক বিভিন্ন মামলা দিয়ে হয়রানী করতে থাকে।

Manual4 Ad Code

একের পর এক মামলায় মাহমুদ মিয়া সর্বশান্ত হয়ে পড়েছেন বলেও অভিযোগে উল্লেখ করেন। তিনি অভিযোগে আরও বলেন-প্রতিপক্ষের লোকজনের মধ্যে কিছু সংখ্যক লোকজনের সাথে মামলা মোকাদ্দমা নিষ্পত্তি করে দেয়ার আশ্বাসে মুকুল চেয়ারম্যান ১ লাখ টাকা জামানত চাইলে মাহমুদ মিয়া চেয়ারম্যান মুকুলের কাছে ১ লক্ষ টাকা প্রদান করেন।

Manual6 Ad Code

দীর্ঘদিন সময়ক্ষেপন করে এক পর্যায়ে প্রহসনের সালিশ করলে উভয় পক্ষের মধ্যে বিরোধ আরও তীব্র আকার ধারণ করে। বিরোধ ও মামরা মোকাদ্দমা নিষ্পত্তি হওয়ায় জানামতকৃত মাহমুদ মিয়ার ১ লক্ষ টাকা চেয়ারম্যান মুকুলের কাছে ফেরত চাইলে তিনি ৩৮ হাজার টাকা ফেরত দেন। এরপর থেকে অবশিষ্ট ৬২ হাজার টাকার জন্য চেয়ারম্যান মুকুলের কাছে ধর্ণা দিলেও চেয়ারম্যান মুকুল টাকা ফেরত না দিয়ে একেক সময় একেক রকম কথা বলেন।

Manual1 Ad Code

অবশেষে চেয়ারম্যান মুকুল টাকা ফেরত না দেওয়ায় প্রতিকার চেয়ে মাহমুদ মিয়া নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেন। অভিযোগের ব্যাপারে গজনাইপুর ইউনিয়নের (বরখাস্তকৃত) চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে- তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন-বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code