শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বরিশালে লঞ্চের ছাদে হত্যাকাণ্ডের শিকার অজ্ঞাত যুবকের পরিচয় মেলেছে

Coder Boss / ৪৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

Manual2 Ad Code

বরিশাল জেলা প্রতিনিধি:

বরিশালে লঞ্চের ছাদে হত্যাকাণ্ডের শিকার অজ্ঞাত যুবকের পরিচয় মেলেছে। নদী বন্দরে ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহি বিলাশবহুল সুন্দরবন (১১) তে হত্যাকাণ্ডের শিকার অজ্ঞাত যুবকের নাম শামীম হাওলাদার (২৪)।

Manual1 Ad Code

এ বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সিআইডির ইন্সপেক্টর নুরুল ইসলাম তালুকদার। তিনি জানান, নিহত শামীম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের কুপিলা গ্রামের বাসিন্দা খালেক হাওলাদারের ছেলে।

Manual7 Ad Code

শামীম নারায়নগঞ্জের ফতুল্লা এলাকার আবির ফ্যাশন নামে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করে। ঢাকা থেকে বরিশালে কিসের প্রয়োজনে কিংবা কি কারণে সে এসেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে এবং তার পরিবারকে খবর দেয়া হয়েছে। বিলাসবহুল লঞ্চ এমভি সুন্দরবন ১১ লঞ্চটি ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে বরিশালে এসে পৌঁছে। লঞ্চটি ঘাটে ভেরার পরে যাত্রী নামিয়ে দিয়ে ভোর ৬টার দিকে লঞ্চ ধোয়া মোছার কাজ শুরু করে লঞ্চ স্টাফরা। এসময় লস্কর কালাম ছাদে ধোঁয়া নির্গমের চিমোনীর আড়ালে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তারা সুপারভাইজার সিরাজ ও সিকিউরিটিকে খবর দেন। পরে নৌ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। বরিশাল নৌ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ওই যুবকের পেটে ও বুকে ছুড়িকাঘাত করা হয়েছে। এতে তার পেট থেকে ভুড়ি বেরিয়ে গেছে। কে বা কারা হত্যা করেছে তার ক্লু এখননো উদঘাটন হয়নি।

Manual7 Ad Code

এব্যাপারে কোতয়ালী মডেল থানার (ওসি) অপরেশন মোয়াজ্জেম হোসেন জানান, লাশ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় মামলা দায়ের করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code