শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কুরআনের খেদমতে ২৮ বছরের সফল সেক্রেটারি রহিম বখত মুসা ও কিছু কথা

Coder Boss / ৪১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

Manual6 Ad Code

 

আসাদ আল মাহদী বড়লেখা:

Manual5 Ad Code

অরাজনৈতিক সংগঠন হিসেবে শুধুমাত্র কুরআনের তাফসীর আয়োজনের লক্ষ্যে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত কমিটিতে সর্বসম্মতিক্রমে আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্বীনের খেদমতে নিবেদিত এক প্রাণপুরুষ-বিশিষ্ট সমাজসেবক দক্ষ সংগঠক, নির্লোভ ও নির্ভেজাল ব্যক্তিত্ব সুজানগর খাদিমুল কুরআন পরিষদের কান্ডারী রহিম বখত মুসা।

Manual8 Ad Code

মৌলভীবাজারের বড়লেখার আগর আতরের রাজধানী মুসকে আম্বর খ্যাত সুজানগরের সুদীর্ঘ ২৮ বছর থেকে দিনরাত নিরলসভাবে মেহনত ও ত্যাগের বিনিময়ে সবাইকে সঙ্গে নিয়ে খাদিমুল কুরআন পরিষদ সুজানগরকে এক উঁচু মানে নিয়ে এসেছেন।

জেনারেল শিক্ষা গ্রহণকারী রহিম বখত মুসার নিজ হাতে গড়া সামাজিক সংগঠন সুজানগরের ঐতিহ্যবাহী গোল্ডেন ক্লাব এর বিশাল কার্যালয় খাদিমুল কুরআন পরিষদের যাবতিয় কার্যক্রমের জন্য প্রতিষ্টালগ্ন থেকেই বিনা ভাড়ায় ব্যবহার করার অনুমতি প্রদান করেন। সেই সাথে সকল মিটিংয়ের আপ্যায়নের খরচও নিজ পকেট থেকে প্রদান করে আসছেন। তাছাড়া বহুবার নিজ কাঁধে দায়িত্ব নিয়ে আর্থিক বাজেটের ঘাটতিও পূরণ করেছেন। তাঁর নিজের বাড়িতে প্রতিবছর অনেক আলেম ও মেহমানদের নিজ খরচে বিশ্রাম এবং আপ্যায়নের ব্যবস্থা করে থাকেন।

Manual7 Ad Code

এদিকে অনেকেই ঐতিহ্যবাহী খাদিমুল কুরআন পরিষদ ছেড়ে নতুন সংগঠন করেছেন। আবার অনেকেই ব্যক্তিস্বার্থের জন্য খাদিমুল কুরআন পরিষদের সাথে সম্পর্ক ছিন্ন করে বিরুদ্ধাচারণ করছেন। আর এসকল নানাবিধ প্রতিকূলতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে খাদিমুল কুরআন পরিষদ সুজানগর এর মাধ্যমে দ্বীনের খেদমত অব্যাহত রেখে চলেছেন সফল সাধারণ সম্পাদক রহিম বখত মুসা।

Manual7 Ad Code

বর্তমানে তাঁর এসকল পদক্ষেপ ও দ্বীনি কাজ কর্মে সভাপতি হিসেবে এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন শায়খুল হাদীস মাওলানা আব্দুল কাদির অসুস্থতা নিয়েও লক্ষ পানে এগিয়ে যেতে তাঁর সাথে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখে যাচ্ছেন। সকলের সহযোগিতার পাশাপাশি কায়মনোবাক্যে আমরা তাঁদের নেক হায়াৎ কামনা করছি এবং সুস্থতার সাথে যথাযথ দায়িত্ব পালনে মহান আল্লাহর গায়েবি নুসরাত ও সাহায্য কামনা করছি মনেপ্রাণে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code