শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বরিশালে অন্তরঙ্গ ছবি ভাইরালের ঘটনায় শিক্ষক শিক্ষিকা সাময়িক বরখাস্ত

Coder Boss / ৪৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

Manual1 Ad Code

বরিশাল জেলা প্রতিনিধিঃ

Manual3 Ad Code

বরিশালে অন্তরঙ্গ ছবি ভাইরালের ঘটনায় প্রধান শিক্ষক ও শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন ও স্থানীয় আরেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারী প্রধান শিক্ষকের অন্তরঙ্গ ছবি প্রকাশের ঘটনায় সাময়িক বরখাস্তের এ সিদ্ধান্ত নেয়া হয়। একইসঙ্গে এ বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপত্তিকর ছবি ভাইরাল হওয়ায় শিক্ষক মোক্তার হোসেন সামাজিক ও পরিবারিকভাবে অপদস্থ হওয়ায় অত্মগোপনে আছেন। তবে তাকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন ওই নারী প্রধান শিক্ষক।শিক্ষকের অন্তরঙ্গ অবস্থার ছবি ফেসবুকে ভাইরাল হওয়ায় বিব্রত স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা।

এই পেক্ষাপটে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আকবর কবির বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জরুরি সভা ডেকে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রোমাঞ্চ আহমেদকে প্রধান দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির অপর সদস্য সহকারী শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মনীরুল হক। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, উভয় শিক্ষককে সাময়িক বরখান্ত করা হয়েছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী এমদাদুল হক দুলাল বলেন, ‘শিক্ষক মোক্তার হোসেনের সঙ্গে ওই নারী শিক্ষক বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। বিষয়টি উভয়ের পরিবার জানতে পেরে তাদের সতর্ক করা হয়। কিন্তু তাদের সম্পর্ক আরও গভীর হওয়ায় ওই নারী শিক্ষক তার স্বামীকে তালাক দিয়ে গত ২৯ সেপ্টেন্বর নোটারির মাধ্যমে মোক্তার হোসেনকে বিয়ে করেন। এরপর মোক্তার হোসেন ওই নারী শিক্ষকের সঙ্গে যোগযোগ বন্ধ করে দিলে তিনি স্ত্রীর মর্যাদা পেতে আবার (উপজেলা চেয়ারম্যান) কাছে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বলেন উপজেলা চেয়ারম্যান। এরপর ওই নারী শিক্ষিকার সঙ্গে বিভিন্ন স্থানে তোলা ছবি ফেসবুকে ছেড়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ছবিগুলো ভাইরাল হয়।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code