শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

“পুলিশ সুপার কর্তৃক ডাকাতি প্রতিরোধে মহড়া সহ স্বেচ্ছাসেবকদের মাঝে বেল্ট ও বাশিঁ বিতরন”

Coder Boss / ৩৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

Manual8 Ad Code

মৌলভীবাজার বিশেষ প্রতিনিধি:

Manual4 Ad Code

মৌলভীবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব ফারুক আহমেদ পিপিএম (বার) মহোদয়ের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইয়াছিনুল হক এর সার্বিক তত্বাবধানে এবং মৌলভীবাজার সদর থানার সকল বিট অফিসারদের আন্তরিক প্রচেষ্টায় আসন্ন শীতকে সামনে রেখে রাত্রিকালীন ডাকাতি প্রতিরোধে স্থানীয় যুব সমাজ ও পুলিশের সমন্বয়ে এলাকা ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পাহারায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদেরকে মাননীয় পুলিশ সুপার জনাব ফারুক আহমেদ পিপিএম (বার) মহোদয় নিজ হাতে রিফ্লেশটিং বেল্ট ও বাশিঁ বিতরন করেন পাশাপাশি রাত্রিকালীন হালকা নাস্তার ব্যবস্থা করা সহ স্বেচ্ছাসেবকদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করেন। মৌলভীবাজার সদর থানা পুলিশের সাথে সমন্বয় করে ডাকাতি প্রতিরোধে সদর থানার যুব সমাজ ও স্থাণীয় গন্যমান্য ব্যাক্তিবর্গগন এগিয়ে আসায় তাহাদেরকে আন্তরিক সাধুবাদ জানান। সকলের সহযোগিতা পেলে ডাকাতিমুক্ত সদর থানা গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার মহোদয়। এছাড়াও তিনি নিজে উপস্থিত থেকে রাত্রিকালীন ডাকাতি প্রতিরোধে মহড়ায় অংশগ্রহন করেন। উল্লেখ্য যে, শীতকালিন সময়ে প্রতি বছরেই সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনায় ঘটে থাকে। তারই প্রেক্ষিতে এই বছর মৌলভীবাজারবাসী যেন ডাকাতিমুক্ত থাকতে পারে এবং প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় প্রবাসীরা যেন দেশে এসে নির্বিঘ্নে আত্মীয় স্বজনের সাথে নিরাপদে থাকতে পারে সেই জন্য জনগনের সাথে সমন্বয় করে মৌলভীবাজার সদর থানা পুলিশ এই উদ্যোগ গ্রহন করেছে।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code