শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নবীগঞ্জের কুর্শিতে ১৫ বছর বয়সী কিশোরীকে অপহরণের অভিযোগ

Coder Boss / ৩২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

Manual3 Ad Code

হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামে গত ২৩ নভেম্বর ১৫ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে গুম করার অভিযোগ পাওয়া গিয়েছে৷

Manual1 Ad Code

এঘটনার ৪দিন অতিবাহিত হলেও এখনো অপহৃতা কিশোরীর কোন সন্ধান পাওয়া যায় নি৷ কিশোরীর পরিবারে চলছে নানা উদ্বেগ উৎকন্ঠা ও অজানা আতংক৷
এঘটনায় জনৈক অপহৃতার বাবা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন৷

Manual5 Ad Code

অভিযোগে উল্লেখঃ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের জগলু বেগ এর পুত্র দুলু বেগ (২৫) নামের যুবক বিগত কিছুদিন পূর্বে একটি বিবাহ করেছে তার পরেও নারী লোভী এই যুবকের কুদৃষ্টি পরে গ্রামের জনৈকা কিশোরীর উপর,এর পরথেকে সে ঐ কিশোরীর বাড়িতে আসা যাওয়া করতে থাকে, এক পর্যায়ে কিশোরীর বাবার নিকট তার মেয়েকে বিবাহ করার প্রস্তাব দেয়৷ এ ঘটনায় দুলু বেগের অভিভাবকদের নিকট নালিশ দেন কিশোরীর বাবা৷
এতে সে ক্ষিপ্ত হয়ে গত ২৩ নভেম্বর রাত ৮টার দিকে কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে বাড়ীর উঠানে আসা মাত্রই পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুলু বেগ ও ২জন সঙ্গীয় সহকারে মেয়েটিকে মুখে কাপড় দিয়ে ঝাপটে ধরে জোরপূর্বক অপহরণ করে একটি সিএনজি যোগে পালিয়ে যায়৷

এর পরথেকে তার কোন হদিস পাওয়া যাচ্ছেনা, অপহরণকারী যুবক প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে গ্রাম তথা এলাকায় কেহ প্রতিবাদ না করলেও এনিয়ে এলাকায় নানা ধরনের মুখরোচক আলোচনা সমালোচনা বিরাজ করছে৷

Manual7 Ad Code

এব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক ভিকটিমের পিতা হতাশ হয়ে বলেন আমার মেয়েটি এখনো উদ্ধার হয়নি এনিয়ে আমরা অনেক ভয়ে ও অজানা আতংকে দিনা পাত করছি৷

এই বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন অভিযোগ পেয়েছি,ভিকটিম উদ্ধার সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে৷

অপরদিকে এলাকার সচেতন মহলের দাবী অপহৃতা কিশোরী উদ্ধার সহ অপহরণকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানাচ্ছেন অনেকেই৷

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code