শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শাল্লায় ধর্ষণ মামলায় ফাঁসানোর চেষ্টা/ প্রতিবাদে গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন

Coder Boss / ৪৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

Manual4 Ad Code

শাল্লা, জেসি বিশ্বাস,রিম্পী শুক্লবৈদ্যঃঃ

সুনামগঞ্জের শাল্লা উপজেলায়, নিরীহ ব্যাক্তিকে হয়রানির প্রতিবাদে ,সোমবার ১১টায় উপজেলা শহীদ মিনারের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়, শাল্লা উপজেলার আনন্দপুর গ্রামবাসীর উদ্যোগে উক্ত মানববন্ধন পালন করা হয়েছে। মানববন্ধনে রাদেশ তালুকদারের পরিচালনায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা হরেন্দ্র দাস। এসময় বক্তব্য রাখেন গ্রাম্য মাতব্বর পান্ডব দাস, অনিল দাস, বিকাশ চক্রবর্তী, নিশিকান্ত দাশ, দীপক দাস শহীদ মিয়া, বকুল দাস, দিপু দাস, বীরেন্দ্র দাস, বাবুল দাসসহ প্রমুখ।

Manual2 Ad Code

এসময় বক্তারা বলেন, অজিত দাস পরিকল্পিতভাবে মিথ্যা ঘটনাকে সাঁজিয়ে তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে সুনামগঞ্জ জেলায় একটি মিথ্যা মানববন্ধনে বক্তব্য দিয়ে গ্রামবাসীসহ উপজেলা প্রশাসনকে বিতর্কিত করে তুলেছে। তবে আমরা গ্রামবাসী এই ধর্ষণের চেষ্টার ঘটনা কোনোদিনও শুনিনি। এমনকি অজিত দাস মামলায় যাদেরকে স্বাক্ষী করেছে তারাও এই ঘটনা সম্পর্কে কিছুই জানেনা। তাই পুর্ব শত্রুতার জের ধরে অজিত দাস মিথ্যা ঘটনাকে সাজিয়ে প্রজেশ দাসকে ফাঁসানোর চেষ্টা করছে। এ ব্যপারে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি সদস্যসহ স্থানীয় সাংবাদিক নিয়ে প্রাথমিক তদন্তে যান শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হক।

Manual3 Ad Code

তবে প্রাথমিক তদন্তে এই বিষয়ে কোনো সত্যতা পাওয়া যায়নি বলে ,বক্তারা আরো বলেন, প্রজেশ দাসকে মিথ্যা ঘটনায় ফাঁসানোর চেষ্টার দায়ে অজিত দাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন গ্রামবাসী।

Manual3 Ad Code

এই বিষয়ে শাল্লা থানার ওসি নাজমুল হক জানান, অজিত দাস সুনামগঞ্জে গিয়ে যে ঘটনার জন্য মানববন্ধন করেছে, প্রাথমিক তদন্তে গিয়ে এই ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি। মিথ্যা ঘটনাকে সাঁজানোর চেষ্টা করছে। এমনকি তার স্বাক্ষী গোপেন্দ্র দাস ও বরুন দাসও এই ঘটনা সম্পর্কে কিছুই জানেনি। পাড়া প্রতিবেশীও এই ঘটনা বিষয়ে কিছু জানে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code