শিরোনাম
​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচন, চলছে শেষ মুহূর্তের প্রচারণা

Coder Boss / ৪২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

Manual8 Ad Code

পলাশ পাল স্টাফ রিপোর্টারঃ

Manual6 Ad Code

শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ শনিবার রাত ৮ টায় । আগামী সোমবার সকাল থেকে এ পৌরসভার ভোটগ্রহণ শুরু হবে। এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

এদিকে, নির্বাচনের শেষ দিনেও প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত রয়েছে। সকালের তীব্র কুয়াশা আর শীতকে উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। দিচ্ছেন প্রতিশ্রুতি, চলছে ভোটের হিসেব-নিকেশ। সব মিলিয়ে স্নিগ্ধ ভোরের চায়ের কাপে ভোটের রাজনীতি শুরু হচ্ছে আলোচিত এ উপজেলায়।

শিল্পাঞ্চলে বদলে যাওয়া এ উপজেলায় পৌরসভা নিজেদের দখলে রাখতে মরিয়া আওয়ামী লীগ, বিএনপি। তবে পিছিয়ে নেই আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরাও। এজন্য উৎসবের আবহে কাজ করছে শঙ্কাও।

বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা লেভেল পেয়িং ফিল্ডের দাবি করছেন। এছাড়া একাধিক প্রার্থী নির্বাচনে ‘কালো টাকার’ ব্যবহার হচ্ছে বলেও অভিযোগ করছেন। প্রার্থীরা বলছেন, নিজেদের পক্ষে ভোট টানার জন্য একাধিক প্রার্থী সুযোগ অনুযায়ী ভোটারকে টাকার বিনিময়ে আকৃষ্ট করতে চাচ্ছেন।

Manual8 Ad Code

তবে নির্বাচন কমিশন বলছে, নির্বাচনে তারিখ ঘোষণার পর থেকেই সবার জন্য লেভেল পেয়িং ফিল্ড ছিলো। সব প্রার্থীরাই নিয়ম-অনুযায়ী প্রচার-প্রচারণা চালিয়েছেন। এছাড়া যখনই অভিযোগ এসেছে নির্বাচন কমিশন গুরুত্বের সাথে বিবেচনা করেছে।

ঢাকা-সিলেট মহাসড়ক-লাগোয়া শায়েস্তাগঞ্জ পৌরসভার আয়তন ১০ দশমিক ৪০ বর্গকিলোমিটার। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভার মোট ভোটার সংখ্যা প্রায় ১৭ হাজার ৯৬১। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৮৩৫ জন এবং নারী ৯ হাজার ১২৬ জন। এখানে কেন্দ্র ৯টি এবং মোট কক্ষ ৪৬টি। ২০১৩ সাল থেকে ‘প্রথম শ্রেণির পৌরসভা’ হিসেবে উন্নীত হওয়া এ পৌরসভার কে হচ্ছেন নতুন মেয়র এই আলোচনা এখন সর্বত্র।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, নির্বাচনের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কাজ চলছে। এবারের ইভিএমে অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে বলে আমি শতভাগ আশাবাদী।

তিনি বলেন, নির্বাচনের দিন ৯ টি ওয়ার্ডে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার ও বিজিবি দায়িত্ব পালন করবে।

Manual2 Ad Code

প্রসঙ্গত, এবারের নির্বাচনে মেয়র পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। আর কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী রয়েছেন।

Manual6 Ad Code

মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাসুদউজ্জামান মাসুক, বিএনপির দলীয় প্রার্থী এমএফ আহমেদ অলি, বর্তমান মেয়র মো. ছালেক মিয়া, ফজল উদ্দিন তালুকদার ও আবুল কাশেম শিবলু এবং ইমদাদুল ইসলাম শীতল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code