শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাহিরপুরে ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারে  যুবককে চুরিকাঘাত

Coder Boss / ৪৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুরে ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারে সহকারী এক ল্যাব টেকনিশিয়ান কে চুরিকাঘাত করে গুরুতর আহত করেছে অজ্ঞাত দুষ্কৃতকারীরা। আহত  যুবকের নাম হাসিবুল হাসান শান্ত (২৫)। সে টাংগাইল জেলার ঘাটাইল থানার পুয়াগুলা গ্রামের  হাবিবুর ইসলামের ছেলে এবং তাহিরপুর ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের সহকারী ল্যাব টেকনিশিয়ান। শনিবার রাত ১১টার দিকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের ভিতরে এ ঘটনাটি ঘটেছে ।

Manual2 Ad Code

সুত্রে জানা যায়, আহত হাসিবুল ইসলাম একটি ঔষধ কোম্পানীর পাশাপাশি ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারে সহকারী ল্যাব টেকনিশিয়ানের দায়িত্ব পালন করতো এবং তার চাচা জলিল মিয়ার সঙ্গে ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষে রাত্রি যাপন করতো । শনিবার রাত ১১টার দিকে ডায়াগনস্টিক সেন্টারে রোগি নিয়ে এসে পরীক্ষা করানোর জন্য কয়েকজন অঙাতনামা লোক দরজায় কড়া নাড়লে ভিতরে থাকা একা হাসিবুল দরজা খোলে দেয়।  দরজা খোলা মাত্রই চার থেকে পাচঁজন লোক ভিতরে প্রবেশ করে কোন কিছু না বলেই ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে তার চিৎকারে আশ পাশে থাকা লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে  সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।  রোববার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরন করেন এখানকার কর্তব্যরত চিকিৎসকরা। আহত যুবকের বাম পাশে মারাত্মক ক্ষত হয়েছে বলে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে ।

Manual4 Ad Code

সংবাদ পেয়ে রাতেই তাহিরপুর থানা ওসি আব্দুল লতিফ তরফদারের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনার পর থেকে হাসপাতাল এলাকায় আতংক বিরাজ করছে।

তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন ল্যাবটেকনিশিয়ানকে অজ্ঞাত দুষ্কৃতকারীরা ছুরিকাঘাত করেছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। এমন ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু বলতে পারেননি তিনি।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code