শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরার কলারোয়ায় নিরহ কৃষককে পিটিয়ে হত্যা,আটক-৪, আহত-৬

Coder Boss / ৪৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরাঃ

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে আমজাদ হোসেন (৬০) নামে ১ কৃষককে মাঠের মধ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। এসময় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন-হাছিনা খাতুন(৫০), সোহেল (২৬), ফাতেমা খাতুন (২০), বিথি খাতুন (১৮), সালেহা খাতুন (৪৫) ও নুর জাহান (৪৫) সহ আমজাদ হোসেনের পুত্রবধূ ও দুই বছর বয়সী নাতি। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আনছার আলী, ফুলমতি, রিতা খাতুন ও ফাহি নামে ৪জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের মাঠপাড়ায় এ ঘটনাটি ঘটেছে। নিহত আমজাদ হোসেন ওই গ্রামের মৃত. ওমর আলী গাজীর ছেলে। আটককৃতরা হলেন, একই গ্রামের মৃত শাখাওয়াত হোসেনের ছেলে আনসার আলী, তার স্ত্রী ফুলমতি, তাদের ছোট ছেলে দেলওয়ারের (প্রবাসী) স্ত্রী রিক্তা ও সেজ ছেলে শাহ আলমের (প্রবাসী) স্ত্রী ফাহি। পারিবারিক সূত্র জানায়, আমজাদ হোসেনের সাথে ১০কাটা জমিজমা নিয়ে তার চাচাতো ভাই আনসার আলীর বিরোধ চলে আসছিল। ওই জমি নিয়ে আদালতে একটি মামলাও চলমান রয়েছে। মঙ্গলবার সকালে আমজাদ হোসেন ওই জমির আইল ছাটার সময় আনসার আলী গিয়ে বাধা দেন। এসময় আমজাদ হোসেন ও আনসার আলীর পরিবারের সদস্যরা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আনসার আলী পাশে থাকা বাশ নিয়ে আমজাদ হোসেনের মাথায় আঘাত করেন। এতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই আমজাদ হোসেনের মৃত্যু হয়। এছাড়া ঠেকাতে গিয়ে আমজাদ হোসেনের পুত্রবধূ ও দুই বছর বয়সী নাতি আহত হন। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আফজাল জানান, এ ঘটনায় ৪জনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code