শিরোনাম
কুলাউড়ায় সরকারি বীজ বিক্রি,ব্যবসায়ীর কারাদণ্ড অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাহিরপুরে বখাটের যন্ত্রনায় অতিষ্ট হয়ে অষ্টম শ্রেণীর ছাত্রীর আত্বহত্যার চেষ্টা !

Coder Boss / ৪১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

Manual5 Ad Code

তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাধ্যমিকে পড়–য়া এক স্কুল ছাত্রী বিষপানে আত্বহত্যার চেষ্টা চালিয়েছেন।

ওই স্কুলছাত্রী সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত যুবকের নাম রকিব মিয়া (২০)।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

সে উপজেলার বালিজুরী ইউনিয়নের দক্ষিনকুল গ্রামের আলী রাজার ছেলে।রবিবার ভিকটিমের পিতা এ ব্যাপারে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার দক্ষিণ কুল মডেল উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া দক্ষিণ কুল গ্রামের কৃষকের ১৪ বছর বয়সী স্কুল ছাত্রীকে একই গ্রামের আলী রাজার ছেলে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখাত হলে গত কয়েকমাস ধরেই নানাভাবে যৌন হয়রানী করে আসছিলো।

Manual7 Ad Code

 

বিষয়টি নিয়ে গত মাস চারেক পুর্বে গ্রাম্য সালিস বৈঠক হলেও বখাটেপনার লাগাম টেনে ধরতে পারেননি রকিবের অভিভাবক ও পরিবারের লোকজন।, পরবর্তীতে রকিব ওই স্কুল ছাত্রীর মায়ের মুঠোফোনে বিভিন্ন সময় আপক্তিকর ক্ষুদে বার্তা (এসএমএস) পাঠাত এমনকি গ্রামের লোকজনকে তাও জানান দিত। এভাবে দিনের পর দিন বখাটেপনা, যৌন হয়রানীর মত অপমান সইতে না পেরে শুক্রবার রাতে ওই স্কুল ছাত্রী নিজ বাড়িতে বিষপানে (কীটনাশক) আত্বহত্যার চেষ্টা করেন।

 

রবিবার সন্ধায় উপজেলার দক্ষিণ কুল গ্রামের অভিযুক্ত যুবক রকিবের পিতা আলী রাজার মুঠোফোনে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন,আপাতত আমার ছেলে বাড়িতে নেই, ছেলে যদি কোন অপরাধ করে থাকে তাহলে তার বিচার হোক।

Manual8 Ad Code

 

তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ (তরফদার) এ তথ্য নিশ্চিত করে বলেন,অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশের তৎপরতা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code