শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ছিনতাইয়ের শিকার সাংবাদিক হানিফ, হত্যার হুমকি

Coder Boss / ৪৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

Manual3 Ad Code

৯নিজস্ব প্রতিবেদক : সুরমা মেইল ডটকম’র সম্পাদক মণ্ডলীর সভাপতি ও সাংবাদিক মোহাম্মদ হানিফকে ধারালো অস্ত্রের মূখে জিম্মি করে নগদ ২০ হাজার ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

Manual7 Ad Code

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে অফিস থেকে বাসায় ফেরার পথে সিলেট নগরীর সন্ধ্যা বাজারস্থ কারারক্ষীদের পরিত্যক্ত কোয়াটারের সামনে এ ঘটনাটি ঘটে।

Manual8 Ad Code

এসময় জনতার দাওয়া খেয়ে নগদ টাকা নিয়ে মিজান (৪৭) নামে এক ছিনতাইকারী পালিয়ে গেলেও কালা শফিক (৩০) ও ডালিম উরফে তীর ডালিম (৫০) নামের দুই ছিনতাইকারীকে গণধোলাই দিয়েছে পথচারীরা। গণধোলাইয়ের এক পর্যায়ে তারাও পালিয়ে যায়।

এ বিষয়ে এসএমপির কোতোয়ালী থানায় উল্লেখিত তিন ছিনতাইকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক হানিফ।

Manual1 Ad Code

ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোস্তাফিজুর রহমান। এসময় স্থানীয়দের অভিযোগে পরিত্যক্ত কারারক্ষী কোয়াটারের ভিতরে গড়ে উঠা চিহ্নিত ছিনতাইকারী, জুয়াড়ি ও মাদক সেবীদের আস্তানায় হানা দিয়ে ভারতীয় তীর খেলার ষড়ঞ্জাম ও মাদক সেবনের কিছু আলামত পেয়ে আস্তানা বন্ধ করে দিয়েছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, সুরমা মেইল ডটকম অফিসের কাজ শেষে বাসায় ফেরার পথে নগরীর সন্ধ্যা বাজারস্থ পরিত্যক্ত কারারক্ষী কোয়াটারের সামনে পৌঁছা মাত্রা পূর্ব পরিকল্পিত ভাবে গতিরোধ করে ছিনতাইকারীরা সাংবাদিক হানিফকে ধারালো অস্ত্র ধরে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে সঙ্গে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তার আর্তচিৎকার শুনে পথচারীরা এগিয়ে আসলে ছিনতাইকারী মিজান টাকা নিয়ে পালিয়ে গেলেও অপর দুই ছিনতাকারী কালা শফিক ও তীর ডালিমকে গণধোলাই দিলেও তারা পালিয়ে যায়।

এদিকে, রাত পৌণে ১২টার দিকে ডালিম উরফে তীর ডালিমের মেয়ের জামাই ও তার সঙ্গে আরও ৪/৫ সন্ত্রাসী বাহিনী নিয়ে নগরীর রংমহল টাওয়ারের সামনে সাংবাদিক হানিফকে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণ নাশের হুমকি দিয়েছে এবং বাসায় ফেরার পথে নগরীর মিরাবাজারে পেলে কেটে ভাসিয়ে দিবে বলেও হুমকি দেয়।

এ ঘটনার খবর পেয়ে টহলে থাকা বন্দরবাজার ফাঁড়ির এএসআই ঝন্টু কুমার দেব নাথ ঘটনা স্থলে গিয়ে সত্যতা পেয়েছেন এবং ফাঁড়ির ইনচার্জ এসআই মোস্তাফিজুর রহমানকে ঘটনাটি অবগত করেন।

Manual5 Ad Code

অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ। ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code