শিরোনাম
শান্তি উদ্যান (আহমেদ নগর) এলাকার নিরাপত্তা ও উন্নয়নমূলক জরুরি সভা অনুষ্ঠিত বদলির আদেশ উপেক্ষা করে ঘাটাইলেই বহাল তবিয়তে হিসাব সহকারী মাহফিজুর রহমান! “আমি আর পারছি না”-সেই রাতের ভয়াবহ স্মৃতি রাহুলের জগন্নাথপুরে ইউপি সদস্য তেরা মিয়াকে জড়িয়ে অপপ্রচার, এলাকাবাসীর মানববন্ধন  সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ কবিতা : টিলা খেকোদের দৌরাত্ম্যে জৈন্তাপুরে পরিবেশ বিপর্যয়, আতঙ্কে প্রবাসী পরিবার ‎​ছাতকে পাওনা টাকাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ৪ মনু সেচ প্রকল্পের জলাবদ্ধতা নিয়ে কৃষকদের প্রতিবাদ জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে ধসে পড়া সেতু পরিদর্শন করলেন সচিব নজরুল ইসলাম

Coder Boss / ২৩৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

Manual5 Ad Code

মোঃ রনি মিয়া জগন্নাথপুর প্রতিনিধি :

সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি-আঞ্চলিক মহাসড়কের ধসে যাওয়া কোন্দানালা সেতু পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম। শুক্রবার (৫মার্চ) দুপুরে তিনি ওই সেতু পরিদর্শন করেন।

Manual8 Ad Code

 

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের কোন্দানালা সেতুটির গার্ডার ধসের ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে। আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে সবগুলো সেতুর কাজ শেষ করতে বলেছি। রানীগঞ্জ সেতুসহ সব সেতুর কাজ যথাসময়ে মান নিশ্চিত করে শেষ করতে তাগিদ দেওয়া হয়েছে। এসব কাজের তদারকি আরও বাড়ানো হবে।’

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

সচিব নজরুল ইসলাম আরও বলেন, গার্ডার বসানোর সময় দুর্ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব না। তিনি এ নিয়ে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ায় আহ্বান জানিয়ে বলেন, সেতুগুলোর কাজের মান নিশ্চিতে আরও তদারকি বাড়ানো হবে।

Manual3 Ad Code

 

নজরুল ইসলাম প্রথমে কোন্দানালা সেতু পরিদর্শন করেন। পরে তিনি জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারের পাশে কুশিয়ারা নদীর উপর নির্মিত সিলেট বিভাগের দীর্ঘতম রানীগঞ্জ সেতু সহ সড়কের আরও ছয় পিসি গার্ডার সেতুর কাজ দেখেন। এ সময় তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শ্রমিক এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code