শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটের ৬ থানায় এলএমজি পোস্ট স্থাপন

Coder Boss / ৪২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

Manual8 Ad Code

সত্যজিৎ দাস,বাহুবল সংবাদ প্রতিনিধি।

Manual8 Ad Code

দেশের বিভিন্ন জেলায় হেফাজতে ইসলামের ভাঙচুর-অগ্নিসংযোগের পর নিরাপত্তা জোরদার করতে সিলেট শহরের ছয় থানায় এলএমজি পোস্ট স্থাপন করা হয়েছে।
পুলিশ সদস্যরা বৃহস্পতিবার সকাল থেকে এসব পোস্টে দ্বায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন সিটি পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম. আশরাফ উল্লাহ তাহের।
তিনি বলেন, “কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে উগ্রবাদী গোষ্ঠী নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়েছে। ভাঙচুর ও আগুন দিয়ে রাষ্ট্রীয় ও ব্যক্তিমালিকানাধীন সম্পদ নষ্ট করেছে।
“এই অবস্থায় সিলেট মহানগর পুলিশের আওতাধীন ছয় থানা, সব ফাঁড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় বিশেষ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। প্রতিটি স্থাপনায় বালু ও মাটি দিয়ে নির্মাণ করা হয়েছে এলএমজি (লাইট মেশিনগান) পোস্ট।”
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ মার্চ চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। পরে হরতাল ডেকে নারায়ণগঞ্জসহ বিভিন্ন জায়গায় নাশকতা চালায় তারা। বিএম. আশরাফ তাহের আরও বলেন, “ উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সার্বিক নিরাপত্তা জোরদার করতে সব থানা,ফাঁড়ি ও স্থাপনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।”
এছাড়া সিলেট জেলার ১১ থানায়ও বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন ।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code