শিরোনাম
মতিঝিল আইডিয়াল স্কুলে গভর্নিং বডির নির্বাচন দাবিতে অভিভাবকদের স্মারকলিপি রাজনৈতিক বিশ্লেষক, প্রভাবশালী কলামিস্ট, রাষ্ট্রচিন্তক- অথই নূরুল আমিন লেখালেখি করেছেন ​বানারীপাড়ার চাখার ইউনিয়নে কেমন চেয়ারম্যান চায় সাধারণ মানুষ? বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, চালক গ্রেপ্তার রাজধানীর তুরাগ থানায় দায়ের করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাশ্বত দত্তর বিরুদ্ধে অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ সু-সন্তান নির্মানে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ! দেশের জেলা-উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: প্রেক্ষিত ঝিনাইদহ জেলা
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কবিতাঃ কুরবানী হলো ত্যাগের নাম

Coder Boss / ৩৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

Manual1 Ad Code

লেখকঃ

সাংবাদিক সুমাইয়া আক্তার শিখা

Manual7 Ad Code

পশুর গলে অসি দিয়ে কুরবানী সব করে,
পশু মনের কুরবানীটা কে করিতে পারে?
রবের হুকুম পালন করে পশু যবেহ করে,
রবের তরে হয় না তো খুন মানুষ ভুবন পরে।
পশুগুলো যবেহ করা তাঁরই বিধান,
পশু মনের মানুষ কেন হয়নি নিধন।
বিধির বিধান মেনে মানুষ পশু করে খুন,
কার বিধান মেনে মানুষ,
মানুষ করে খুন?
চারিদিকে আজ খুশির জোয়ার
সবাই গাইছে গীত,
এসেছে ধরায় মুসলিম জাহানের
প্রিয় কুরবানির ঈদ।
সবাই ঈদে কুরবানি দিবে
প্রতিপালকের তরে,
মানব মনের পশুত্বটা যেন
একেবারেই যায় মরে।
নয় এটা কোন সামাজিক রীতি
এটা বড় উপাসনা,
বিজ্ঞ এমন সকল লোকের
এই কথাটা জানা।
কিছু মুর্খ কুরবানিকে ভেবে
সামাজিক রীতি নীতি,
টাকার গরম দেখাচ্ছে তারা
ভুলে স্রষ্টার ভীতি।
বেশী দাম দিয়ে গরু কিনে তারা
করে যায় অহঙ্কার,
কুরবানির সেই মহত্বটাকে
ভেঙ্গে করে চুরমার।
তারা তো জানেনা আল্লাহর কাছে
রক্ত মাংস পৌছেনা,
নিয়্যতটাই শুধু দেখার ছিল
খেয়ালে তাদের ধরেনা।
কুরবানি হল ত্যাগের নাম
ভোগের সাথে তার দ্বন্দ,
ভোগের জন্য কুরবানি করা
কাজটা বড়ই মন্দ।
অনাহারীকে আহার না দিয়ে
নিজেরাই আহার করলে,
কুরবানি তার কবুল হবেনা
শত গরু ছাগল মারলে।
শুধু পশু মারার নাম কুরবানি না
এতে আছে কিছু দর্শন,
নিজের মনের পশুত্বটাকেও
দিতে হবে বিসর্জন।
মহত্বটা উপরে তোলে
পশুত্ব যখন দিবে বাদ,
তখনি কেবল মানুষ হবে
আশরাফুল মাখলুকাত।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code