শিরোনাম
ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন জগন্নাথপুরে দুপক্ষের গোলাগুলি: থানায় মামলা, গ্রেপ্তার নেই কেউ, আহত হেকিম মিয়ার অবস্থা আশঙ্কাজনক গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন ছাতকের রুহি মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী পিতা মাতার অবাধ্য সন্তানের দুনিয়া ও আখিরাতে মারাত্মক ভয়াবহ পরিণতি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তিতাসের বাতাকান্দিতে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এক লড়াকু সৈনিক: সাংবাদিক নূর হোসাইন একটি হারানো বিজ্ঞপ্তি
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

স্মার্ট মোবাইল ফোন কিনে না দেওয়ায় তাড়াইলে এক স্কুলছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

Coder Boss / ৫৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

Manual7 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দড়িজাহাঙ্গীরপুর গ্রামের জয় (৮) নামে এক শিশু বাচ্চাকে স্মার্ট মোবাইল ফোন কিনে না দেয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

Manual3 Ad Code

⁠জয় কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপ‌জেলার দ‌ড়িজাহাঙ্গীরপুর গ্রামের কামরুল ইসলামের ছে‌াট ছেলে। সে স্থানীয় ব্রাক স্কু‌লের শিশু শ্রেণীর ছাত্র ছিল।

⁠বৃহস্পতিবার দুপুরে তাড়াইল থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

⁠প্রতিবেশী মো. আলম মিয়া বলেন, নিহতের বাবা ঢাকায় একটি ব্যবসা করেন। তার আরো দুই ছেলে ও এক মেয়ে আছে। সংসার চালাতেই অনেক কষ্ট হয় কামরুল মিয়ার। তার পরে করোনায় সব বন্ধ থাকায় কষ্ট করে চলতে হচ্ছে তাদের। স্কুল বন্ধ থাকায় পাড়ার ছেলেদের সাথে স্মার্ট মোবাইল ফোনে পাব‌জি ফ্রি ফায়ারসহ অন্যান্য অনলাইন গেইম খেলার নেশায় পেয়ে বসে জয়ের। সেই কারণে বৃহস্পতিবার বেলা ১১ টার দি‌কে গেমস খেলার জন্য স্মার্ট মোবাইল ফোন কিনে দিতে মায়ের কাছে বায়না ধরে জয়। অভাবের সংসার এমনিতে লকডাউনে চলতেই কষ্ট হচ্ছে তাই মোবাইল ফোন কিনে দিতে অস্বীকৃতি জানান তার মা।

Manual8 Ad Code

⁠এসময় জয় মোবাইল কেনার জন্য বেশি চাপ দিলে বকাঝকা করেন তার মা। কিছুক্ষন পর তার মা গ্রামের এক আ‌ত্বিয়ের বাড়িতে চলে যায়। মা চলে যাওয়ায় জয় তাদের নিজ ফাঁকা ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে দ‌ড়ি লাগিয়ে গলায় ফাঁস‌ দেয়।

⁠মা বাড়িতে ফিরে এসে ঘরের দরজা বন্ধ পাওয়ায় জানালা দিয়ে ঘরে ডুকে দেখে জয় ফাঁ‌সিতে ঝুলে আছে। তখন সে চিৎকার করলে প্রতিবেশি লোকজন ছুটে আসে।

Manual4 Ad Code

⁠তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, ঘটনা বেলা ১২ টার দিকে ঘটলেও আমরা বিকাল তিনটার দিকে খবর পাই। পরে সাব-ইন্স‌পেক্টর গোলাম কবিরের নেতৃত্বে তাড়াইল থানা পু‌লিশ ঘটনাস্থলে উ‌পস্থিত হয়।

Manual5 Ad Code

⁠‌তি‌নি আ‌রও জানান, প্রতিবেশিদের কাছ থেকে আমরা জানতে পেয়েছি শিশু জয় খুব রা‌গি ছিলো ও তার কিছুটা মান‌সিক সমস্যাও ছিলো। এ ঘটনায় কোনো মামলা না হওয়ায় ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফন করার অনুম‌তি দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code