শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরায় ২৮ দিনের শিশু হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

Coder Boss / ৪৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

Manual4 Ad Code

শেখ আবুমুছা সাতক্ষীরা থেকে;

Manual3 Ad Code

সাতক্ষীরার শ্যামনগর থেকে ২৮ দিনের শিশু হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। শুক্রবার দুপুরে শ্যামনগর উপজেলার যতিন্দ্রনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পলাতক আসামীর নাম মোঃ আজাদ আলী গাজী (৪৫)। তিনি ওই গ্রামের মৃত. জব্বার গাজীর ছেলে।
র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ শরীফুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল শ্যামনগর উপজেলার যতিন্দ্রনগর এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে শিশু হত্যা মামলার প্রধান আসামী আজাদ গাজীকে গ্রেফতার করা হয়। তিনি জানান, গত ১২ জুলাই বিকালে গ্রেফতারকৃত আজাদ গাজী পারিবারিক কলহের জেরে প্রতিবেশী যতিন্দ্রনগর গ্রামের আমিনুর রহমানের ২৮ দিনের কন্যা শিশু সুমাইয়া সুলতানাকে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত শিশুর মা আফরোজা খাতুন গত ১৪ জুলাই শ্যামনগর থানায় আজাদ আলী গাজীকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। শুক্রবার দুপুরে এ মামলার প্রধান আসামী আজাদ আলী গাজীকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code