শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন

Coder Boss / ১৫৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১

Manual1 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নাজমুল হুদা ইফান(১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নাজমুল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের দেওথান গ্রামের জামাল খানের ছেলে।

জানা গেছে, সোমবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের ঘোঘপাড়া মোড়ে চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন নাজমুল। তখন প্রতিপক্ষের লোকজন নাজমুল হুদা ইফানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে লোকজন নাজমুল হুদা ইফানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাজমুলের বাবা জামাল খান জানান, ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সোমবার বিকেলে ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষ একই ইউনিয়নের ঘোষপাড়া বন্দের বাড়ির ছেলেদের সঙ্গে ঝগড়া হয়। পরে এলাকার মুরুব্বীগন মীমাংসা করার জন্য উদ্যোগ নিয়েছিলো।

Manual6 Ad Code

তিনি জানান, নিহত নাজমুল হুদা ইফান ঢাকায় তার চাচার দোকানে কাজ করতো। গেল ঈদ-উল-আযহা উপলক্ষে সে বাড়িতে আসে। চলমান লকডাউনের কারণে ঢাকায় যেতে পারেনি।

Manual4 Ad Code

এ ব্যাপারে তাড়াইল থানার ওসি জয়নাল আবেদীন সরকার বলেন, মলয় রায় নামে একজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলার পর ঘটনার তদন্ত
সাপেক্ষে আসামি ধরতে অভিযান পরিচালনা করব।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code